ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও করা যাবে পেমেন্ট, নয়া ফিচার Google Pay-র

Published:

Google Pay New Feature

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল পেমেন্ট (Google Pay New Feature)। যার কারণে বিভিন্ন দোকান এমনকি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকেও এই বিশেষ ব্যবস্থা রাখতে হচ্ছে। তবে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ সমস্যা হওয়ার কারণে পেমেন্ট করতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। তাছাড়াও বাড়ির ছোট সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে তাঁরাও অনলাইন পেমেন্ট ব্যবহার করে লেনদেন করতে পারেন না। এবার সেই সমস্যা মেটাতে নতুন ফিচার চালু করল Google Pay। যদিও এই ফিচারটি কাজ করবে UPI সার্কেলের অধীনে।

অ্যাকাউন্ট না থাকলেও করতে পারবেন পেমেন্ট

অনলাইন ডিজিটাল পেমেন্ট এর দুনিয়ায় যে নতুন UPI সার্কেল ফিচারটি এসেছে সেই বিশেষ ফিচারের মাধ্যমে একজন অ্যাকাউন্ট হোল্ডার তাঁর বন্ধু বা পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেনের অনুমতি দেন। এর জন্য Google Pay-এর তরফে চালু করা নতুন ফিচার পকেট মানি ব্যবহার করতে হবে।

Google Pay অ্যাপ ওপেন করলেই দেখতে পাবেন People অপশনের নিচেই রয়েছে পকেট মানি ফিচারটি। এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও একজন ব্যক্তি নিজের পরিবারের কোনও সদস্য বা বন্ধুর অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এর জন্য অবশ্য অ্যাকাউন্ট হোল্ডারের অনুমতি প্রয়োজন হবে। সেটা পাওয়া গেলেই করা যাবে পেমেন্ট। এক্ষেত্রে খরচের সীমা নির্ধারণ করা যায় এবং প্রত্যেক পেমেন্টের অনুমোদন অপশন রয়েছে।

সহজ কথায় বলতে গেলে, যে ব্যক্তিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্টের অনুমোদন দেওয়া হয়েছে সেই ব্যক্তি পেমেন্ট করার আগে নোটিফিকেশন যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের কাছে। তিনি চাইলে পেমেন্ট বাতিল করতেও পারেন। এক কথায় বলাই যায়, যাঁদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাঁরা খুব সহজেই UPI সার্কেলের মাধ্যমে GPay এর পকেট মানি ফিচারকে ব্যবহার করে বন্ধু বা প্রিয়জনের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন।

পকেট মানি ফিচার চালু করতে কী কী লাগবে?

Google Pay এর নতুন ফিচার পকেট মানি চালু করতে হলে সেকেন্ডারি ইউজারকে অ্যাড করার জন্য তাঁর মোবাইল নম্বর অ্যাকাউন্ট হোল্ডারের কন্টাক্ট লিস্টে থাকতে হবে।। একই সাথে দুপক্ষের ফোনে Google Pay রেজিস্টার্ড থাকতে হবে। একই সাথে সেকেন্ডারি ইউজারের UPI ID অথবা UPI সার্কেল কোড থাকতে হবে। এক্ষেত্রে বলে রাখি, একজন সেকেন্ডারি ইউজার পকেট মানি ফিচার ব্যবহার করে মাসে সর্বোচ্চ 15 হাজার টাকা খরচ করতে পারবেন। যদিও এই সীমার অতিরিক্ত অর্থ খরচ করতে গেলে অ্যাকাউন্ট হোল্ডারের অনুমতি প্রয়োজন হবে।

অবশ্যই পড়ুন: লাগবে না গ্যাস, ইন্ডাকশন! জল আর সামান্য বিদ্যুতেই হবে রান্না, এল হাইড্রোজেন স্টোভ

কীভাবে পকেট মানি ফিচার সেট করবেন?

UPI সার্কেলের অধীনে Gpay থেকে পকেট মানি ফিচার সেট করতে হলে প্রথমে প্রোফাইলে গিয়ে তারপর UPI সার্কেল অপশনে ক্লিক করে পকেট মানিতে যান। সেখানে যাঁকে অ্যাড করতে চান তাঁর নাম অথবা নম্বর নির্বাচন করুন। এরপর ওই ব্যক্তির UPI সার্কেল কোড স্ক্যান করে নিন। এরপর মাসিক লিমিট সেট করে আপনার সাথে সেকেন্ডারি ইউজারের সম্পর্ক সহ অন্যান্য তথ্য যেমন আধার নম্বর দিয়ে দিন। শেষে UPI পিন দিয়ে ইনভাইটেশন পাঠান। দ্বিতীয় পক্ষ অনুরোধ গ্রহণ করলেই কাজ শেষ। বলে রাখি, এক্ষেত্রে দ্বিতীয় পক্ষের KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক।