Vitara থেকে Baleno! ফেব্রুয়ারিতে মারুতির গাড়িগুলিতে ২.১৫ লক্ষ টাকা অবধি ছাড়

Published:

Maruti Suzuki Car Discount
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য এই ফেব্রুয়ারি মাস হতে পারে দারুণ সময়। কারণ, মারুতি সুজুকি তাদের Nexa ডিলারশিপের একাধিক প্রিমিয়াম মডেলে এবার বিরাট ছাড় (Maruti Suzuki Car Discount) ঘোষণা করল। হ্যাঁ, Baleno থেকে শুরু করে Fronx, Jimny, Grand Vitara এর মতো একাধিক গাড়িতে মিলছে নগদ এক্সচেঞ্জ বোনাস বেনিফিট আর কর্পোরেট ডিসকাউন্ট। এমনকি এই সমস্ত অফার 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু কোন কোন গাড়িতে কত ছাড় মিলছে তা জানুন এই প্রতিবেদনে।

Maruti Suzuki Ignis

Nexa এর এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাক গাড়িতে মিলছে দারুণ ছাড়। হ্যাঁ, এই গাড়ির এক্স শোরুম দাম মাত্র 5.35 লক্ষ টাকা। তবে এত ক্যাশ ডিসকাউন্ট মিলছে 25 হাজার টাকা পর্যন্ত, এক্সচেঞ্জ বোনাস 15 হাজার টাকা, স্ক্র্যাপেজ বোনাস 30 হাজার টাকা এবং অতিরিক্ত অফার হিসেবে 3 হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ, মোট 55 হাজার টাকা ছাড় মিলছে এই গাড়িটিতে।

Maruti Suzuki Baleno

প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে জনপ্রিয় Baleno গাড়িতেও মিলছে একাধিক বেনিফিট। এই গাড়ির এক্স শোরুম দাম মাত্র 5.99 লক্ষ টাকা। এখানে ক্যাশ ডিসকাউন্ট মিলছে 10 হাজার টাকা, এক্সচেঞ্জ অফার 15 হাজার টাকা, স্ক্র্যাপেজ বোনাস 25 হাজার টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট মিলছে 5 হাজার টাকা। অর্থাৎ, মোট 45 হাজার টাকা ছাড় মিলছে এই গাড়িটিতে।

Maruti Suzuki Fronx

SUV স্টাইলিংযুক্ত ক্রস-ওভার Fronx গাড়িটি তরুণ ক্রেতার জন্যই মূলত টার্গেট করে তৈরি করা। এই গাড়ির এক্স শোরুম দাম 6.85 লক্ষ টাকা। গাড়িটিতে ক্যাশ ডিসকাউন্ট 10 হাজার টাকা, এক্সচেঞ্জ বোনাস 10 হাজার টাকা, স্ক্র্যাপেজ বোনাস 15 হাজার টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট 5 হাজার টাকা মিলছে। অর্থাৎ, গাড়িটিতে মোট ছাড় দাড়াচ্ছে 30 হাজার টাকা পর্যন্ত।

Maruti Suzuki Grand Vitara

SUV লাইনের সবথেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে Grand Vitara গাড়িটিতে। এই গাড়িতে এক্স শোরুম দাম 10.73 লক্ষ টাকা, যেখানে ক্যাশ ডিসকাউন্ট মিলছে 85 হাজার টাকা, এক্সচেঞ্জ বোনাস 50 হাজার টাকা, স্ক্র্যাপেজ বোনাস 65 হাজার টাকা, লয়্য্যালিটি বোনাস 30 হাজার টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে 10 হাজার টাকা। অর্থাৎ, মোট ছাড় দাঁড়াচ্ছে 1.75 লক্ষ টাকা।

আরও পড়ুন: শুরুতেই বেতন ৫৬,১০০! পরীক্ষা ছাড়াই ভারতীয় আর্মিতে চাকরি

Maruti Suzuki XL6

Maruti Suzuki XL6 গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 11.5 লক্ষ টাকা থেকে। এই গাড়িটিতে ক্যাশ ডিসকাউন্টে মিলছে 15 হাজার টাকা, এক্সচেঞ্জ বোনাস 20 হাজার টাকা, স্ক্র্যাপেজ বোনাস 25 হাজার টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট 10 হাজার টাকা। অর্থাৎ, গাড়িটিতে মোট ছাড় দাঁড়াচ্ছে চালাচ্ছে 50 হাজার টাকা পর্যন্ত।

Maruti Suzuki Jimny ও Maruti Suzuki Invicto

Jimny গাড়িটির এক্স শোরুম দাম 12.32  লক্ষ টাকা। এই গাড়িটিতে ফ্ল্যাট ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে 50 হাজার টাকা, পাশাপাশি Nexa লাইনের সবথেকে বড় অফার মিলছে Invicto গাড়িটিতে। এই গাড়ির এক্স শোরুম দাম 24.97 লক্ষ টাকা। এখানে সমস্ত ছাড় মিলিয়ে মোট 2.15 লক্ষ টাকা সেভিংস হচ্ছে ক্রেতাদের। তাই যদি আপনি মারুতি সুজুকির ভালো কোনও গাড়ি কিনতে চান, তাহলে ফেব্রুয়ারি মাস হতে পারে আপনার জন্য গোল্ডেন টাইম!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now