৪০ কিমি মাইলেজ, ৫ স্টার রেটিং! আসছে মারুতির নতুন Hybrid SUV

Published:

Maruti Suzuki Fronx Hybrid

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মাইক্রো এসইউভি সেগমেন্টে একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে Tata Punch। তবে এবার সেই সিংহাসন কেড়ে নিতে চলেছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি। সম্প্রতি রাস্তায় টেস্টিং এর সময় মারুতির নতুন Fronx Hybrid ধরা পড়েছে (Maruti Suzuki Fronx Hybrid)। লিক হওয়া তথ্য অনুযায়ী, এই গাড়িটি মাইলেজের দুনিয়ায় একেবারে ইতিহাস গড়তে চলেছে।

1 লিটারে 40 কিলোমিটার

প্রসঙ্গত, এই নতুন গাড়ির সবথেকে বড় আকর্ষণ এর ইঞ্জিন। কারণ্‌ মারুতি এতে তাদের নতুন 1.2 লিটার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করতে পারে। আর বিশেষজ্ঞদের মতে, এই গাড়িটি প্রতি লিটারে 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। যদি এটি সত্যি হয়, তাহলে ভারতের বাজারে এটিই হবে সবথেকে বেশি জ্বালানি সাশ্রয়কারী এসইউভি। এমনকি পেট্রোলের পাশাপাশি এটি সিএনজি এবং ফ্লেক্স ফুয়েল ভেরিয়েন্টেও লঞ্চ করা হতে পারে।

এদিকে মারুতি গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে প্রায় প্রশ্ন উঠে থাকে। কিন্তু এবার সেই ধারণা বদলাতে চলেছে সংস্থা। হ্যাঁ, এই নতুন হাইব্রিডকে আরও মজবুত প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে। আর Tata Punch এর 5 স্টার সেফটি রেটিংকে চ্যালেঞ্জ জানাতে মারুতিও এই গাড়িতে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি এই গাড়িতে ছয়টি এয়ার ব্যাগ, ইলেকট্রনিক্স স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং উন্নত ক্রাশ প্রটেকশন সিস্টেম থাকবে।

লুক এবং ডিজাইনে নজরকাড়া

টেস্টিং এর সময় দেখা গিয়েছে যে, গাড়িটির লুক বেশ চওড়া এবং মাসকুলার। পাশাপাশি এর ‘টল-বয়’ স্ট্যান্স, স্কোয়্যারড হুইল আর্চ এবং রুফ রেলস এটিকে প্রোপার এসইউভি-র ফিল দিয়েছে। এদিকে আকারে কম্প্যাক্ট হওয়ার ফলে শহরের যানজট বা সরু রাস্তায় এই গাড়ি চালানো সহজ হবে। আর গাড়ির ভেতরেও থাকছে আধুনিক চমক। কারণ, বড় সাইজের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার এবং কানেক্টেড কার টেকনোলজি ও প্রিমিয়াম ইন্টেরিয়ারের সুবিধা থাকছে।

আরও পড়ুন: ডানা ছাঁটল AAP, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা? বাড়ল জল্পনা

জানা গিয়েছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে 2026 সালের শেষ বা 2027 সালের শুরুর দিকেই ভারতের বাজারে এই গাড়ি দেখা যেতে পারে। আর প্রতিমাসে প্রায় 20 হাজার ইউনিট বিক্রি হওয়া মারুতির জন্য এই হাইব্রিড মডেল যে গেম চেঞ্জার হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

google button