সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য রইল বড় খবর। OnePlus 15 এর সাফল্যের পর এবার পরবর্তী ডিভাইস OnePlus 16 নিয়ে জল্পনা তুঙ্গে। হ্যাঁ, সম্প্রতি চিনা মাইক্রো ও ব্লগিং সাইটে ফাঁস হওয়া কিছু তথ্য অনুযায়ী, OnePlus 16 তে এমন কিছু ফিচার্স থাকতে পারে, যা বর্তমানে বাজারে যে কোনও প্রিমিয়াম স্মার্টফোনকে টেক্কা দেবে। জানুন বিস্তারিত।
200 মেগাপিক্সেলের ক্যামেরা
টিপস্টার ‘স্মার্ট পিকাচু’ এর দাবি অনুযায়ী, OnePlus 16 এর পিছনে থাকতে পারে এবার 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। আর এতে স্যামসাং এর অত্যাধুনিক HP5 সেন্সর ব্যবহার করা হবে। এছাড়াও রিয়ার ক্যামেরা সেটাপে থাকতে পারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং একটি 2 মেগাপিক্সেলের মাল্টি মাল্টিস্পেকট্রাল সেন্সর।
ডিজাইন ও ডিসপ্লে
ডিজাইনের ক্ষেত্রে OnePlus এবার দিচ্ছে বিরাট চমক। লিক হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের সামনের বেজেল 1 মিলিমিটারের চেয়েও কম হতে পারে। আর এতে 1.5K রেজোলিউশন 200Hz যুক্ত একটি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যা গেমারদের জন্য সেরা অভিজ্ঞতা দেবে।
প্রসেসর এবং পারফরমেন্স
OnePlus 16 তে ব্যবহার করা হতে পারে কোয়ালকম এর পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট। আর এটি 2 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর ভিত্তি করেই তৈরি। এর সঙ্গে দ্রুতগতির LPDDR6 র্যাম এবং অ্যান্ড্রয়েড 17 ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে। নিরাপত্তার জন্য দেওয়া হবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যার ফলে স্মার্টফোনটি যে সুপারফাস্ট হবে তা বলার অপেক্ষা রাখে না।
9000mAh এর ব্যাটারি
সবথেকে বড় চমক দিতে পারে এই ফোনের ব্যাটারি। টিপস্টার ওল্ড চেন এয়ারের দাবি অনুযায়ী, OnePlus 16 তে ব্যবহার করা হবে পরবর্তী প্রজন্মের গ্লেসিয়ার ব্যাটারি, যার ক্ষমতা হবে 9000mAh। আর যদি এই তথ্য সত্যি হয়, তাহলে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এটি হতে পারে ধামাকাদার ফোন।
আরও পড়ুন: ভোটের মুখে শোভাবাজার থেকে উদ্ধার কাড়ি কাড়ি টাকা, বায়েয়াপ্ত গাড়ি সহ নোটের বান্ডিল
সম্ভাব্য দাম এবং লঞ্চের দিনক্ষণ
প্রসঙ্গত, চিনে আগামী অক্টোবর মাসে এবং বিশ্ববাজারে নভেম্বর মাসে এই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। আর ফোনটির সম্ভাব্য দাম হতে পারে 5000 চিনা ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 67,600 টাকা। তবে মেমোরি চিপের ঘাটতির কারণে আগের মডেলের তুলনায় দাম কিছুটা বাড়তে পারে।












