সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করার জন্য Oppo তাদের জনপ্রিয় F সিরিজের নতুন দুই সদস্য (Oppo F33 Series) লঞ্চ করতে চলেছে বলে খবর। আগামী 15 এপ্রিল ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে Oppo F33 Pro 5G এবং Oppo F33 5G ফোন দুটি লঞ্চ করা হবে। লঞ্চের আগেই ফোনের ফিচার্স, ব্যাটারি এবং ক্যামেরা নিয়ে একাধিক তথ্য প্রকাশ করেছে কোম্পানি।
7000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জিং
Oppo এর F33 সিরিজের সবথেকে বড় আকর্ষণ হল বিশাল 7000mAh ব্যাটারি। এর সঙ্গে আবার থাকছে 80 ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি। কোম্পানির দাবি, টানা 5 বছর বা প্রায় 1830 বার চার্জ দেওয়ার পরেও ব্যাটারিটি তার আসল ক্ষমতার 80 শতাংশ বজায় রাখবে। অর্থাৎ, ব্যাটারি নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। আর এতে সেলফ রিপেয়ারিং ইলেকট্রোলাইট প্রযুক্তি রয়েছে, যা ব্যাটারির স্বাস্থ্যকে নিজেই ভালো রাখবে।
প্রফেশনাল গ্রেড এআই ক্যামেরা
ফটোগ্রাফি প্রেমীদের জন্য Oppo এই ফোন দুটিতে নিয়ে আসছে দারুণ কিছু ফিচার্স। এই দুটি ফোনেই থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এমনকি Pro মডেলে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যা 100 ডিগ্রি ভিউ কভার করবে। আর গ্রুপ সেলফি, এক্সপার্ট পোর্ট্রেট গ্লো এবং ডুয়াল-ভিউ ভিডিওর মতো কিছু এআই ফিচার্স দেওয়া হচ্ছে এই ফোনটিতে।
পারফরমেন্স এবং রং এর ভেরিয়েন্ট
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, এই মডেলগুলিতে আবার ব্যবহার করা হতে পারে MediaTek Dimensity 6360 Max চিপসেট, যা দ্রুত মাল্টি টাস্কিং এবং গেমিংয়ের জন্য সাহায্য করবে। এমনকি Pro মডেলটি মিস্ট ফরেস্ট, স্টারি ব্লু এবং প্যাশন রেড এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
Say hello to the new #OPPOF33Series 5G, crafted to capture Wide for Big Moments. Launching on 15th April 2026, stay tuned!#WideForBigMoments #UltraWideSelfieCamera pic.twitter.com/u31PmDV4aK
— OPPO India (@OPPOIndia) April 8, 2026
আরও পড়ুন: মিলেছে লাইসেন্স, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট শুরুর পথে আরেক পা বাড়াল ইলন মাস্ক
এদিকে সাধারণত প্রিমিয়াম ফোনে IP68 রেটিং দেখা যায়। কিন্তু Oppo একধাপ এগিয়ে এই সিরিজে এবার IP69K সার্টিফিকেসন দিচ্ছে। এর ফলে ফোনটি কেবলমাত্র ধুলোবালি বা জল থেকে সুরক্ষিত থাকবে না, বরং উচ্চচাপ বা অতি উচ্চ তাপমাত্রার মধ্যেও জলের ঝাপটা অনায়াসে সইতে পারবে। সবথেকে বড় ব্যাপার, ফোন দুটিতে ব্যবহার করা হচ্ছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। আর ডিসপ্লে সুরক্ষার জন্য থাকছে AGC গ্লাস। এছাড়াও ফোনের ভেতরে একটি বিশেষ এয়ারব্যাগ কুশনিং সিস্টেম থাকছে, যা হাত থেকে পড়ে গেলেও ক্যামেরা এবং মাদারবোর্ডকে আঘাত থেকে বাঁচাবে।












