সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ফ্লাগশিপ কোনও স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, Oppo এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন Oppo Find X8 Pro এখন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিরাট ছাড়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লঞ্চ প্রাইসের তুলনায় 19 হাজার টাকা সাশ্রয় করে এই শক্তিশালী ডিভাইসটি এবার নিজের করে নেওয়ার সুযোগ এসেছে। বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি।
Oppo Find X8 Pro এর দামে বিরাট পতন
প্রসঙ্গত, লঞ্চের সময় ভারতে Oppo Find X8 Pro ফোনটির দাম ছিল 99,999 টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টে এটি 15 হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পর মাত্র 84,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আর যদি আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজেকশন করেন, সেক্ষেত্রে আরও অতিরিক্ত 4000 টাকা ছাড় পাবেন। এদিকে সব অফার মিলিয়ে ফোনটির দাম দাঁড়াচ্ছে মাত্র 80,999 টাকা।
Oppo Find X8 Pro এর প্রধান ফিচার্স
ডিসপ্লে: এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটু ProXDR LTPO AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz। এমনকি সবথেকে বড় চমক, 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লের মধ্য, যা গেমিং বা ভিডিও কলের জন্য সেরা পারফরমেন্স দেয়।
পারফরমেন্স: এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের সবথেকে শক্তিশালী Dimensity 9400 (3nm) প্রসেসর। আর এন্ড্রয়েড 16 ভিত্তিক ColorOS এর চিপসেট রয়েছে, যা গেমিং বা মাল্টিটাস্কিং এর জন্য সেরা পারফরমেন্স দেয়। এছাড়া এতে AI Unblur এবং AI Telescope Zoom এর মতো অত্যাধুনিক AI ফিচার্স দেওয়া রয়েছে।
ক্যামেরাতে বিরাট চমক: ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। পেছনের দিকে চারটি 50MP ক্যামেরা আছে। হ্যাঁ, 50MP মেইন ক্যামেরা, দুটি পেরিস্কোপ লেন্স, ল্যান্ডস্কেপ শটের জন্য 50MP লেন্স এবং নিখুঁত পোর্ট্রেটের জন্য সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকছে।
আরও পড়ুন: বাটি হাতে ১২০ কোটি ডলার ঋণের জন্য IMF-র কাছে গেল পাকিস্তান!
শক্তিশালী ব্যাটারি এবং চার্জিং: এই ফোনটি দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য দেওয়া রয়েছে 5910 mAh এর বিশাল সিলিকন কার্বন ব্যাটারি। আর কোম্পানি দাবি করছে, মাঝারি ব্যবহারে এটি টানা দুই থেকে তিনদিন ব্যাকাপ দিতে সক্ষম। এমনকি চার্জিং এর জন্য 80 SuperVOOC চার্জিং থাকছে।
তাই যদি বাজেটের মধ্যে ফোন কিনতে চান এবং বিরাট ছাড় উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য এটিই হতে পারে দারুণ বিকল্প। কারণ, 19 হাজার টাকা ডিসকাউন্টে এই ফোন হয়তো ভবিষ্যতে আর পাওয়া যাবে না।












