ধামাকাদার লুক, পারফরমেন্স! ২ এপ্রিল লঞ্চ হচ্ছে Redmi Note 15 SE 5G এর স্পেশাল এডিশন

Published:

Redmi Note 15 SE 5G Special Edition

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে এবার নিজেদের জনপ্রিয় নোট সিরিজের পরিধি আরও বাড়াল Xiaomi। কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, আগামী 2 এপ্রিল ভারতে Redmi Note 15 SE 5G Special Edition ফোনটি লঞ্চ হতে চলেছে। বিশেষ করে প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী ফিচার্সের সমন্বয়ে তৈরি এই ফোনটি ইতিমধ্যেই ফ্লিপকার্টের টিজারের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

নজরকাড়া ডিজাইন এবং প্রিমিয়াম লুক

Redmi Note 15 SE এর বিশেষ সংস্করণটি মূলত এর ডিজাইনের জন্যই চর্চায়। টিজারে পাওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে ডিপ লাল রঙের একটি লাক্সারি লেদার লাইট ফিনিশ থাকছে। আর প্রিমিয়াম লুক দেওয়ার জন্য বডিতে সোনালী রংয়ের ফ্রেম ব্যবহার করা হয়েছে। এমনকি ফোনের পেছনে পরিচিত স্কুইর্কল আকৃতির ক্যামেরা মডিউল রাখা হয়েছে। ডিজাইনের দিক থেকে কোনও কমতি করেনি ফোনটি।

সম্ভাব্য স্পেসিফিকেশন এবং পারফরমেন্স

যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল স্পেসিফিকেশন সামনে আসেনি। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই স্পেশাল এডিটেশনটিতে এবার স্ট্যান্ডার্ড মডেলের সব ফিচার্স থাকতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

ডিসপ্লে: এই ফোনটিতে 120Hz রেট সহ একটি 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

প্রসেসর: পারফরমেন্সের জন্য ফোনটিতে থাকতে পারে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর, যেটি গেমিং বা যেকোনো ভারী কাজের জন্য একেবারে সেরা বিকল্প।

ক্যামেরা: ফটোগ্রাফি প্রেমীদের জন্য পেছনের দিকে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর থাকবে এবং সেলফির জন্য সামনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি এবং চার্জিং: বেশ কয়েকটি লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 5,520mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সুবিধা থাকবে।

সুরক্ষা: ফোনটি ধুলো এবং জল থেকে বাঁচানোর জন্য IP65/IP66 রেটিং দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভার্জিন হিল স্টেশন! গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা থেকে

ভারতে দাম কত এই মডেলের?

যদিও Xiaomi এখনো পর্যন্ত দামের বিষয়ে কোনও রকম মুখ খোলেনি। কিন্তু টেক বিশেষজ্ঞদের মতে, Redmi Note 15 ভেরিয়েন্টের দাম যেহেতু 22,999 টাকা ছিল, সেখানে Special Edition টি আরও কিছুটা সস্তায় অর্থাৎ 20 হাজার টাকায় মিলতে পারে। মূলত তরুণ প্রজন্ম এবং যারা স্টাইলিশ ডিজাইনের ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি। তাই আগামী 2 এপ্রিলের অপেক্ষা।

google button