7000mAh ব্যাটারি, প্রসেসরে কামাল! এই মাসেই লঞ্চ হচ্ছে Vivo V70 FE

Published:

Vivo V70 FE
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Vivo এবার Vivo V70 এবং V70 Elite লঞ্চ করার পর বাজারে আনতে চলেছে নতুন মডেল Vivo V70 FE। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, ফোনটির অফিসিয়াল রেন্ডার এবং মূল স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর সম্ভাবনা রয়েছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে এই ফোনটিকে লঞ্চ করা হতে পারে। এরপর খুব শীঘ্রই ভারতে আসবে। কিন্তু কী কী ফিচার্স থাকবে এই ফোনটির?

ডিজাইন ও ডিসপ্লে

রিপোর্ট অনুযায়ী, Vivo V70 FE ফোনটি এবার তিনটি রঙের ভেরিয়েন্টে আসতে পারে। আর সেগুলি হল Muse Purple, Ocean Blue এবং Titanium Silver। এদিকে ফোনটিতে থাকতে পারে 6.32 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। তুলনায় Vivo V70 এবং V70 Elite ফোনগুলিতে হয়েছে 6.59 ইঞ্চির 1.5K AMOLED প্যানেল।

প্রসেসর এবং পারফরমেন্স

Vivo V70 FE ফোনটিতে এবার দেশের নতুন MediaTek-এর নতুন Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হতে পারে বলেই দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। অন্যদিকে V70 ফোনে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট এবং V70 Elite ফোনে রয়েছে Snapdragon 8s Gen 3 চিপসেট। এমনকি এবার ফোনটি তিনটি ভেরিয়েন্টে আসতে পারে। সেগুলি হল 8GB RAM + 256GB স্টোরেজ, 8GB RAM + 512GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ।

ক্যামেরাতে বিরাট চমক

এবারের এই ফোনটিতে সবথেকে বড় আকর্ষণ হতে পারে ক্যামেরা। কারণ, রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সঙ্গে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকবে। এছাড়াও 8MP আলট্রা ওয়াইড লেন্স থাকবে বলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে 32MP ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: দোলে মিলবে লম্বা ছুটি, শুধু করতে হবে এই কাজ! দেখুন ভ্যাকেশন লিস্ট

ব্যাটারি এবং চার্জিং

Vivo V70 FE ফোনটিতে থাকতে পারে 7,000mAh এর একটি বিশাল ব্যাটারি এবং সঙ্গে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে তুলনায় V70 এবং V70 Elite ফোনগুলিতে রয়েছে 6,500mAh ব্যাটারি। তবে এবার বড় ব্যাটারির কারণে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে এই ফোনটি, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এটিও উল্লেখ করার বিষয়, এই ফোনটিতে IP68 ও IP69 রেটিং থাকবে, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। শুধু এখন লঞ্চ হওয়ার পালা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Smartphone Vivo