সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ ফেব্রুয়ারি, শনিবার। অতিরিক্ত ট্রেন, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দশ মাসের শিশু নিজের প্রাণ দিয়ে প্রাণ বাঁচাল পাঁচজনের
দক্ষিণ ভারতের ১০ মাসের শিশু কন্যা আলিন শেরিন আব্রাহাম মৃত্যুর পর অঙ্গদানের মাধ্যমে পাঁচ জনের প্রাণ বাঁচিয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেন ডেথ ঘোষণার পর শোকের মাঝেও তাঁর বাবা তাঁর লিভার, কিডনি, হাটের ভাল্ব এবং চোখ দান করেছেন। আর বিভিন্ন হাসপাতালে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পেয়েছে একাধিক শিশু এবং রোগী। কেরালার স্বাস্থ্যমন্ত্রী শিশুটির বাবা-মায়ের মানবিক সিদ্ধান্তের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) অসমের জাতীয় সড়কে হারকিউলিস করে ইতিহাস লিখলেন মোদী
ভোটের আগে ঐতিহাসিক নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইন্ডিয়ান এয়ার ফোর্সের C-130J সুপার হারকিউলিস বিমানে মোরানের জাতীয় সড়কে জরুরি অবতরণ সুবিধা কেন্দ্রেই অবতরণ করেছেন। উত্তর-পূর্বে প্রথম এই ধরনের অবকাঠামো। প্রায় ৪.২ কিলোমিটার এয়ারস্ট্রিপ সামরিক ও অসামরিক কাজে ব্যবহার করা হবে। সফরে এয়ার শো উপভোগ, প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারের বার্তা এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর লাইনে অতিরিক্ত ট্রেন
শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরগামী ভক্তদের ভিড় সামাল দিতে এবার অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেলওয়ে। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি হাওড়া থেকে দুপুর ২:৪৫ মিনিটে ট্রেন ছেড়ে ৩:২২ মিনিটে শেওড়াফুলি জংশন হয়ে ৪:১৪ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে। আর ফিরতি ট্রেনটি ৪:৫৫ মিনিটে তারকেশ্বর থেকে ছেড়ে ৬:১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। পথে সমস্ত স্টেশনে ট্রেনটি থামবে। মেলা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ হবে বলেই অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের তালিকা ফিরিয়ে দিল কমিশন
এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য এবং কমিশনের ঝামেলা দিনের পর দিন আরও বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পাঠানো ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের তালিকা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ উঠছে, তালিকায় পদমর্যাদা গ্রেড এবং দায়িত্ব সংক্রান্ত একাধিক অসঙ্গতি রয়েছে। তাই সেগুলি গ্রহণযোগ্য নয়। সম্মানিত বিষয়টি আদালতের নজরে আনা হতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার দাবি করছে, তালিকা অর্থ দফতরের নির্দেশিকা মেনে প্রস্তুত হয়েছে। আর ডেটা বিকৃতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) আলু চাষীদের বিরাট স্বস্তি দিল পশ্চিমবঙ্গ সরকার
আলু চাষীদের স্বস্তি দিতে এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের নির্দেশে কোল্ড স্টোরেজে অন্তত ৩০% জায়গা খুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য সংরক্ষণে বাধ্যতামূলক করা হয়েছে। আর এটি চলবে আগামী ১ থেকে ২০ মার্চ পর্যন্ত। বড় চাষিদের দাপটে ছোট চাষিদের সংরক্ষণের সমস্যা সমাধান করতে মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদন করতে কেসিসি বা কৃষক বন্ধু নথি লাগবে। আর সর্বোচ্চ ৩৫ কুইন্টাল আলু রাখা যাবে বলে জানানো হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে বরাদ্দ হবে এই জায়গা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটে এবার শেষ হল বড় কাজ
কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড রুটে এবার বিরাট অগ্রগতি। কলকাতা মেট্রো সূত্রের খবর, টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ ও ‘দিব্যা’ রেসকোর্স পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছে। আর খিদিরপুর শ্যাফট থেকে উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করেছে দুটি মেশিনই। এটি পার্পেল লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। পরবর্তী পর্যায়ে সুরঙ্গ খোঁড়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। চলতি বছরের মধ্যেই অধিকাংশ টানেলের কাজ শেষ করার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬-২৭ নাগাদ সমস্ত কাজ শেষ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলায় আরও ৬ লক্ষের নাম বাদ ভোটার তালিকা থেকে
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ভোটার তালিকা সংশোধনে বড়সড় নাম বাদ পড়ার তথ্য সামনে আসলো। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর ইস্যুতে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ৬ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর নথি যাচাই চলার কারণে সংখ্যা আরও বাড়তে পারে। মূলত ২০০২ সালের তালিকার সঙ্গে তথ্য না মেলা এবং অসঙ্গতির কারণে শুনানিতে ডাকা হয়েছিল। ইতিমধ্যেই ১ কোটি ২৩ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) কয়লা পাচার মামলায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
কয়লা পাচার মামলায় বিরাট সাফল্য পেয়েছে ইডি। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সিন্ডিকেটের ১০০ কোটি ৪৪ লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিল তারা। ফলে মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি ৭১ লক্ষ টাকা। তদন্তে জানা গিয়েছে, পাচারের টাকা বেনামী সংস্থা জমিয়ে এবং মিউচুয়াল ফান্ডে সরানো হতো। ২০২০ সালে তদন্ত শুরু করে সিবিআই। একাধিক তল্লাশিতে নগদ টাকা, গয়না এবং উদ্ধার করা হয়েছে। চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
কলকাতা বিমানবন্দরে এবার শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোর্ডিং চলাকালীন বিমানের শৌচালয় থেকে একটি হুমকির চিরকুট উদ্ধার করতে পেরেছে ক্রু সদস্যরা। সঙ্গে সঙ্গে যাত্রীদেরকে নামিয়ে বিমানটি দূরে সরিয়ে তল্লাশি চালানো হয়েছে, এবং এই তল্লাশি চালিয়েছে সিবিআই বোম্ব স্কোয়াড এবং দমকল। নির্ধারিত সময়ে উড়ানটি বাতিল হয়েছে। যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি। যাত্রীদের আইসোলেশনে রাখা হয়েছে, আর ঘটনাটির কারণ খতিয়ে দেখছে পর্যবেক্ষকরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ট্রেনের টিকিট না কাটায় হেনস্তা, জরিমানা গুনতে পরীক্ষা মিস, আত্মঘাতী বর্ধমানের কলেজছাত্রী
পূর্ব বর্ধমানের মেমারির এক কলেজ ছাত্রী ট্রেনের টিকিট না কাটায় জরিমানা আর হেনস্থার অভিযোগে আত্মঘাতী হয়েছেন। দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে বর্ধমান ওমেন্স কলেজ যাওয়ার পথে বর্ধমান স্টেশনে তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। জরিমানা দিয়ে বাড়ি ফিরে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং পূর্ব রেল কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন











