সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ ফেব্রুয়ারি, রবিবার। কাটোয়ায় ট্রেনে অগ্নিকাণ্ড, যুবসাথী প্রকল্প, হোলি উপলক্ষে অতিরিক্ত ট্রেন, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হোলি উপলক্ষে অতিরিক্ত ট্রেন
হোলি উপলক্ষে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে এবার রেল কলকাতা-ডিব্রুগড় হোলি স্পেশাল ট্রেন চালু করার কথা ঘোষণা করল। কলকাতা থেকে ডিব্রুগড়গামী এই ট্রেনটি ২১ ফেব্রুয়ারি থেকে কাটোয়া-আজিমগঞ্জ রুটে চলবে। প্রতি শনিবার রাত ২:৩০ মিনিট এই ট্রেন ছাড়বে এবং নৈহাটি, কাটোয়া, নবদ্বীপ ধাম হয়ে ট্রেনটি পৌঁছবে। পাশাপাশি হাওড়া-রক্সৌল, কলকাতা-মধুবনী ও শিয়ালদহ-মধুবনী রুটে বিভিন্ন তারিখে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। উৎসবের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপদযাত্রা এবং অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতেই এই উদ্যোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কাটোয়া স্টেশনে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
কাটোয়া স্টেশনে ভোর সাড়ে চারটে নাগাদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনের কামড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দেখতে পেয়ে যাত্রীরা জিআরপি এবং রেল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে কোনও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। কিন্তু এই ঘটনার তদন্ত চলছে। কয়েকটি কোচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু হতাহতের কোনও রকম খবর নেই। ঘটনার ভাইরাল ভিডিওতে আতঙ্কিত যাত্রীদের চিৎকারও শোনা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বিধানসভা ভোটের আগেই ১২,৪৪৫ শিক্ষক নিয়োগ করছে রাজ্য
বিধানসভা ভোটের আগে রাজ্যে ১২,৪৪৫ শূন্যপদে একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এমনকি শিক্ষা দফতরের পাঠানো হিসাব অনুযায়ী চাকরিহারা ৮২৯৯ জন শিক্ষক পদ ফিরে পাবে। যদিও ৫০০টি পদ নিয়ে এখনও জটিলতা থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ অক্টোবরের মধ্যে নবম, দশম স্তরের নিয়োগ সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই পরীক্ষার ফল প্রকাশ, ইন্টারভিউ এবং স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হবে। অযোগ্য প্রার্থীদের তালিকাও প্রকাশিত হয়ে গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বয়েজ হোস্টেলের বাথরুম থেকে ২১ বছরের ছাত্র লাবণ্য প্রতাপের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি বিহারের পাটনার বাসিন্দা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন বলেই খবর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠিয়েছে এবং আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সেমিস্টার পরীক্ষায় বারবার ব্যর্থতা হয়তো তাঁকে মানসিক চাপে ফেলেছিল বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) যুবসাথী প্রকল্পে আবেদন শুরু
আজ রবিবার থেকেই পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হল। সকাল থেকে বিভিন্ন স্বনির্ভর বাংলা ক্যাম্পে যুবক যুবতীরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে। প্রকল্প চালু হলে ২১ থেকে ৪০ বছর বয়সের মাধ্যমিক উত্তীর্ণরা আর্থিক সহায়তা পাবে। ২৯৪টি বিধানসভা এলাকায় এই ক্যাম্প বসেছে এবং প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। আবেদন চলবে ১৫ থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আবেদন করতে ব্যাঙ্ক পাসবই, পরিচয় পত্র, মাধ্যমিকের এডমিট কার্ড, সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) জলপাইগুড়িতে ফ্লাইওভারের নিচে পড়ে মৃত্যু পুলিশ কর্মীর ছেলের
জলপাইগুড়িতে রবিবার ভোরবেলা গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নিচে পুলিশ কর্মীর ছেলে রাজ থাপার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৩৬ বছর বয়সী সিভিল ইঞ্জিনিয়ারের বাইকটি ফ্লাইওভারের উপরেই পড়েছিল বলে খবর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শিলিগুড়ি থেকে ফেরার পথে দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় তিনি নিচে পড়ে গিয়েছেন। দেহ ময়নতদন্তে পাঠানো হয়েছে, আর বাইকটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) দলের মহিলা প্রধানকে রুমে দেকে শ্লীলতাহানি তৃণমূল নেতার
পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিরুদ্ধে দলীয় মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। ভাইরাল অডিও প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক আক্রমণ করেছেন। যদি অডিওর সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিকাশচন্দ্র বেজ এবং একে ষড়যন্ত্র বলেই কটাক্ষ করছেন। কিন্তু বিতর্ক বাড়তেই তিনি প্রশাসনিক এবং দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। ঘটনারয় রাজনৈতিক চাপানউতর তীব্র আকার ধারণ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) আজ থেকে কমে গেল জাতীয় সড়কে টোল চার্জ
১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় সড়কের টোল চার্জে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। ২০০৮ সালের বিধি সংশোধন করে এবার জানানো হয়েছে, কোনও অ্যাক্সেস-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ চালু না থাকলে বা খোলা অংশে আর আগের মতো অতিরিক্ত টোল দেওয়া লাগবে না। বরং কম চার্জ ধার্য করা হবে। আগে এই সাধারণ সড়কের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি পরিমাণে টোল দিতে হতো। তবে নতুন নিয়মে যাত্রীদের খরচ অনেকটা কমবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ছাত্রীদের জন্য অটোমেটিক স্যানেটারি ভেন্ডিং মেশিন বসাল বর্ধমান জেলা
ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবার বিরাট উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা। প্রায় ১০০টি সরকারি স্কুলে অটোমেটিক স্যানেটারি ভেন্ডিং মেশিন ও ইনসিনেটর বসানো হয়েছে। ঋতুস্রাবের সময় ছাত্রীদের বিনামূল্যে ন্যাপকিন সরবরাহ করাই মূলত এর লক্ষ্য। কাটোয়া, কালনা এবং বর্ধমান সদর মহকুমার বিভিন্ন স্কুলে এতে অন্তর্ভুক্ত থাকছে। প্রকল্পে প্রায় ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সর্বশিক্ষা মিশনের তরফ থেকে। মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে। এই উদ্যোগে খুশি ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং প্রশাসন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না মোদী
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও সেখানে উপস্থিত থাকবেন না নরেন্দ্র মোদী। তাঁর বদলে ভারতীয় প্রতিনিধি হিসাবে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক এবং এআই সম্মেলনের প্রস্তুতির কারণেই মোদী অনুপস্থিত থাকবে বলে খবর। নির্বাচন শেষে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন











