সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। শাশুড়িকে ধর্ষণ, চেন্নাই এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, উত্তরবঙ্গে স্পেশাল ট্রেন, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) আরজি কর মামলা নিয়ে নয়া মোড়
ভোটের আগে ফের চর্চায় আরজি কর দুর্নীতি মামলা। ইডি প্রথম চার্জসিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ এবং সুমন হাজরার নাম তুলেছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় অনুমোদন না মেলার কারণে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আপাতত শুরু করা যাচ্ছে না বলেই জানিয়েছে। আর সরকারি পদে থাকার কারণেই এই স্যাংশন মূলত জরুরি। কলকাতার বিশেষ আদালতে শুনানিতে এই তথ্য সামনে এসেছে। মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছে আগামী ৭ এপ্রিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) সবুজ সাথী নিয়ে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
ভোটের আগে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিরাট ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সবুজ সাথী প্রকল্পে ২০২৬ সালে প্রায় সাড়ে ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল বিতরণ করা হবে। আর বর্তমানে প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে। নবম শ্রেণীতে উঠলেই ছাত্র-ছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়। আলাদা আবেদন করতে লাগে না। সুবিধা বঞ্চিত এবং দূরবর্তী এলাকার পড়ুয়াদের যাতায়াত সহজ করার জন্যই মূলত এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১ কোটি ৩৮ লক্ষের বেশি শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধা পেয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কমিশনকে তুঘলকী কমিশন বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ভারতের নির্বাচন কমিশনকে এবার তুঘলকী কমিশন বলে কটাক্ষ করেছে। সাতজন এআরও-কে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, অপরাধ না জেনেই পদক্ষেপ নিয়েছে যা বেআইনি। তাদের চাকরি যাবে না, বরং শুধুমাত্র নির্বাচনী কাজ থেকে সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বেআইনিভাবে লক্ষ লক্ষ ভোটার বাদ দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকেও মানা হয়নি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও তিনি কটাক্ষ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ভারত থেকে গ্রেফতার আর এক লাদেন
মধুবনি জেলা থেকে আবুল ইনাম ওরফে লাদেন নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আন্তর্জাতিক জাল নোটচক্রের নেতা ছিলেন বলেই সন্দেহ। তদন্তকারীরা অনুমান করছে, পাকিস্তানী জঙ্গি এবং অপরাধচক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। সীমান্ত পথে জাল নোট এবং মাদক পাচারে জড়িত ছিল ওই চক্র। পালিয়ে যেতে সাহায্যের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তার সঙ্গে কারা যুক্ত, এমনকি বিদেশী সংযোগ রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) পূর্ব বর্ধমানে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
পূর্ব বর্ধমানের মেমারির মন্ডল গ্রামে পারিবারিক অনুষ্ঠানের রাতে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল জামাই শ্যামল মহালির বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠছে, নেশাগ্রস্থ অবস্থায় টালির চাল ফাঁক করে ঘরে ঢুকে তিনি এই অপরাধ ঘটিয়েছে। পরিবারের সদস্যরা হাতেনাতে ধরলেও সে পালিয়ে গিয়েছে। পরে পুলিশের হাতে ধরা পড়ে। নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর আদালত অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের জন্য পাঠিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) চেন্নাইগামী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতীয় রেলওয়ের ১২৬১৬ নয়াদিল্লি-চেন্নাইগামী চেন্নাই এক্সপ্রেস মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নাগপুর বিভাগের সিন্ধি–তুলজাপুর সেকশনের মধ্যেই একটি স্লিপার কোচ থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। যাত্রীদেরকে নামিয়ে ক্ষতিগ্রস্ত কোচ আলাদা করে দেওয়া হয় এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারপর দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তবে স্বস্তির খবর এই যে, কোনও রকম যাত্রী আহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কাটমানির অভিযোগ
পূর্ব বর্ধমানে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কাটমানির অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে, ৩০ জন অযোগ্য মহিলাকে বেআইনিভাবেই অনুদান পাইয়ে দিতে কাটমানি নেওয়া হয়েছিল। আর এই কারচুপিতে জড়িত থাকার অভিযোগে আউসগ্রাম থানার তিনজন সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, আউসগ্রাম ২ বিডিও অফিসের এক ডেটা এন্ট্রি অপারেটর এর মূল চক্রী। ভুয়ো তথ্য দিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বাংলায় তৈরি হচ্ছে তিনটি এলিভেটেড করিডর
জাতীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের উদ্যোগে কলকাতা বারানসী এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিরাট অগ্রগতি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার বনাঞ্চলের উপর দিয়ে প্রায় ১০ কিলোমিটার এলিভেটেড করিডর তৈরি করা হবে, যাতে বন্যপ্রাণী চলাচল কোনওরকম ভাবে ব্যাহত না হয় এবং গাড়ির গতি কমাতে না হয়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী জানিয়েছেন, দিল্লী-কলকাতা ৬ লেন করিডর ২০২৬ সালের জুন মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে কলকাতা-বারাণসী যাতায়াত আরও দ্রুত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বাগুইহাটিতে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ
কলকাতার বাগুইহাটিতে ১১ বছরের এক নাবালিকাকে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠল ৫-প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। অসুস্থতার জেরে পরিবারের সন্দেহ হলে নির্যাতিতার মুখে এই ঘটনা প্রকাশ পেয়েছে। অভিযোগ, তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। পক্সো আইনে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীর। অন্যদিকে কসবা এলাকায় এক তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যার জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরপর ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের কলকাতায় উদ্বেগ বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) দোল উৎসব উপলক্ষে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন
দোল উৎসব উপলক্ষে উত্তরবঙ্গগামী যাত্রীদের সুবিধার্থে এবার চারজোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেলওয়ে। কলকাতা–নিউ জলপাইগুড়ি রেলস্টেশন, ডিব্রুগড়–কলকাতা, এসএমভিটি বেঙ্গালুরু–মালদা টাউন এবং মালদা টাউন–উধনা রুটে বিশেষ ট্রেন চলবে। নির্দিষ্ট তারিখে ছাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকেও মূলত স্টপেজ থাকবে বলে জানানো হয়েছে। ভিড় সামাল দেওয়া এবং উৎসবের ভ্রমণ সহজ করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা আগাম টিকিট কেটে সুবিধা নিতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












