প্রতীক উরের TMC-তে যোগ, ট্রাম্পের শুল্ক আরোপ…! আজকের সেরা ১০ খবর (২১ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ ফেব্রুয়ারি, শনিবার। প্রতীক উরের TMC-তে যোগ, ট্রাম্পের শুল্ক আরোপ, বাচ্চাদের উপর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার শিক্ষক, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রঘুনাথগঞ্জে বাচ্চাদের উপর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার শিক্ষক

রঘুনাথগঞ্জের বাণিপুরে বাড়ির দেয়ালে বল লাগার কারণে শিশুদের দেখে এয়ারগান থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক সমীর কুমার মন্ডলের বিরুদ্ধে। এমনকি তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় এক শিশুর হাতে গুলি লেগেছে। আর তাঁকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে বন্দুক উদ্ধার করে লাইসেন্স যাচাই করেছে। শিক্ষক দাবি করছে যে, ভয় দেখাতে গুলি চালিয়েছিলেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ফের ১০% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে এবার আইনি ধাক্কা খেলেন। কারণ, সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস রায় দিয়েছে যে, শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের। তবুও তিনি ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ধারা ব্যবহার করে অতিরিক্ত ১০% গ্লোবাল ট্যারিফ ঘোষণা করলেন। এতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়লেও ভারতের ক্ষেত্রে প্রভাব আরও জটিল। কারণ, শুল্ক অনিশ্চয়তা কমলে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে টেক্সটাইল এবং গয়না রফতানিতে লাভজনক হতে পারে দেশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ভারতীয় আশা শর্মাকে মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ

ভারতীয় বংশোদ্ভূত আশা শর্মাকে মাইক্রোসফট গেমিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হল। এক্সবক্সে নতুন অধ্যায় শুরু হয়েছে এবার। তিনি ফিল স্পেন্সারের স্থলাভিষিক্ত হচ্ছেন আর কনসোল, স্টুডিও শক্তিশালীকরণ এবং নতুন ফ্রাঞ্চাইজিতে যোগ দেবেন। স্বল্পমেয়াদী লাভের বদলে সৃজনশীলতার গুরুত্বের কথা জানিয়েছেন তিনি। আগে CoreAI এর নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি Instacart ও Meta-তেও কাজ করেছেন বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। তিনি সরাসরি সিইও সত্য নাদেলার কাছে রিপোর্ট করবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) সর্বকালের রেকর্ড ছাড়াল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রেকর্ড ৭২৫.৭২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক সপ্তাহে বেড়েছে ৮.৬৬ বিলিয়ন মার্কিন ডলার। ফরেন কারেন্সি অ্যাসেস্ট, সোনার মজুদ এবং এসডিআর বৃদ্ধি মূলত এর মূল কারণ। রিজার্ভ প্রায় এক বছরের আমদানি ব্যায় মেটাতে সক্ষম। আর বহিঋণের ৯৬% কভার করে। রুপি সাময়িক চাপের পর ফেব্রুয়ারি মাসে বিদেশী বিনিয়োগে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বিধানসভা ভোটের আগে ৪৮০টি কোম্পানিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ঘোষণার আগেই ৪৮০টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি এবং ১০ মার্চ আরও ২৮০টি কোম্পানি আসবে। কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে শুরু করা হবে এই প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশের পর ভোটের ঘণ্টা ঘোষণা করা হতে পারে। দফার সংখ্যা বাহিনীর প্রাপ্যতার উপরে নির্ভর করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ২০ কোটি টাকা জিতেও এক টাকাও পেলেন না কেরালার অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর

কেরালাতে এক অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ২০ কোটি টাকার ক্রিসমাস নিউ ইয়ার বাম্পার লটারি জিতেছেন বলে দাবি করলেও তিনি পুরস্কার পাননি। টিকিটের আসল মালিকানা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণে বিষয়টি কেরালা হাইকোর্টে গড়িয়েছে। অন্য এক ব্যক্তি টিকিট জমা করায় সন্দেহ বাড়ে। আর কুরিয়ার সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। আদালত আপাতত পুরস্কার বিতরণ স্থগিত রেখেছে আর পরবর্তী শুনানি হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) তৃণমূলে যোগদান করলেন প্রতীক উর রহমান

সিপিএমের প্রাক্তন নেতা প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিয়েছেন। আমতলায় দলীয় কার্যালয়ে অভিষেক ব্যানার্জির হাত ধরেই তিনি এবার যোগদান করেছেন মা মাটি মানুষে। লোকসভায় ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রতীক। যোগদানের পর তিনি জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূলই হবে প্রধান শক্তি। অভিষেক বলেছেন, বৃহত্তর স্বার্থে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়া দরকার। আর প্রতীক উর রহমান যথেষ্ট ভালো নেতা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ফের শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বাস পরিষেবা

আগরতলা-কলকাতা ঢাকা বাস পরিষেবা ফের চালুর সিদ্ধান্তে ভারত-বাংলাদেশ যোগাযোগে এবার নতুন গতি আসছে। হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় আসার পর ভারতীয়দের ভিসা প্রদান আবারও শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে আগরতলা-ঢাকা কলকাতা রুটে আবারও বাস চলবে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। সপ্তাহে তিন দিন আগরতলা এবং তিন দিন কলকাতা থেকে এই বাস যাত্রা করবে। দীর্ঘ বিরতির পর পরিষেবা চালু হওয়ার কারণে দুই দেশের মধ্যে যাতায়াত এবং সম্পর্ক আবারও মজবুত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভিলেজ পুলিশকে তৃণমূল কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ

বাঁকুড়ার সিমলাপালে এক ভিলেজ পুলিশকে তৃণমূল কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করাতে ভোটের আগে বিতর্ক ছড়িয়েছে। সরকারি কর্মী হয়েও দলীয় পদে নিয়োগ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলেই অভিযোগ তুলছে বিজেপি। তৃণমূলের নেতৃত্বরা দাবি করছে, তিনি সরকারি দায়িত্বের বাইরে দলীয় কাজে নিযুক্ত হয়েছেন। এতে অনিয়মের কিছু নেই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। আর ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতর আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) স্ত্রীকে চড় মারা ক্রাইম নয়, জানাল গুজরাট হাইকোর্ট

গুজরাট হাইকোর্ট ১৯৯৬ সালের এক আত্মঘাতী মামলায় স্বামী দিলীপকে বেকসুর খালাস করে দিয়েছে। নিম্ন আদালত তাঁকে গার্হস্থ হিংসা এবং আত্মহত্যার কারণে দোষী সাব্যস্ত করেছিল। হাইকোর্ট জানিয়েছে যে, একদিন ঝগড়ার কারণে থাপ্পড় মারা আত্মহত্যার কারণ হিসেবে প্রমাণিত হয় না। নিয়মিত নির্যাতন, পণ দাবি বা চিকিৎসা সংক্রান্ত কোনও রকম প্রমাণ মেলেনি। দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা সরাসরি হিসেবে দেখানোর মতো যথেষ্ট প্রমাণ নেই বলেই ওই রায়ে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now