সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এয়ার অ্যাম্বুলেন্স ক্র্যাশ, নতুন ট্রেনের ঘোষণা, কলকাতা আদালতে বোমা হুমকি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বাংলায় নতুন অমৃত ভারত এক্সপ্রেস
ভারতীয় রেল এবার আলিপুরদুয়ার-পানভেল রুটে নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালু করছে। যাতে কম খরচে মহারাষ্ট্রে যাওয়া যায় তার জন্য এবার এই পদক্ষেপ। ১১০৩১ এবং ১১০৩২ ট্রেনটি প্রায় ৫০ ঘন্টায় ২৩৭৭ কিলোমিটার পথ অতিক্রম করবে। আর সপ্তাহে একদিন দুইদিকে চলবে বলে জানানো হয়েছে। পথে কল্যাণ, নাসিক রোড, ইটারসি, প্রয়াগরাজ, কাটিহার এবং নিউ জলপাইগুড়ি সহ মোট ৩৫টি স্টেশনে ট্রেনটি থামবে। ২২টি কোচের এই ট্রেনে কোনও এসি থাকবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মার্চের বেতন ও পেনশনের দিনক্ষণ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
২০২৫-২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর বিল জমা এবং পেনশন ও বেতন প্রদানে কড়া নির্দেশিকা জারি করল। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানানো হয়েছে, মার্চের বেতন এবং পেনশন ২ এপ্রিল ২০২৬ তারিখে প্রদান করা হবে। আর ট্রেজারি ৩০ মার্চের মধ্যে পেমেন্ট প্রস্তুত করবে। বেতন বিল ২২ মার্চ বকেয়া এবং অবসর বিল ১৮ মার্চ, টিএ ১৩, ২৪ এবং ৩০ মার্চের মধ্যেই জমা দিতে হবে। আর ৩০ মার্চ বিকেল চারটের পর নতুন বিল গ্রহণ এবং সিস্টেম সাবমিশন বন্ধ হয়ে যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) সজনে ডাটা পিষে দেওয়াকে কেন্দ্র করে নাবালককে মারধর তৃণমূল কর্মীর
বাঁকুড়ার ভডড়া গ্রামে সজনে ডাঠা পিশে দেওয়াকে কেন্দ্র করে ১২ বছরের এক নাবালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী শুভ্র কান্তি রায়ের বিরুদ্ধে। টিউশন থেকে ফেরার পথে সাইকেলের চাকার নিচে ডাটা পড়ে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ছেলেটিকে মারধর করেছেন বলেই অভিযোগ। আহত নাবালককে চিকিৎসা করানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। যদিও রিসিভ কপি না পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মারধরের কথা অস্বীকার করেছে। আর এই ঘটনায় রাজনৈতিক তরজা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কলকাতা, আসানসোলের আদালতে বোমা হুমকি
কলকাতার সিটি সিভিল কোর্ট কলকাতায় এবার বোমা রাখার হুমকির ইমেইলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আদালত খালি করে পুলিশ এবং স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হলে সন্দেহজনক কিছু মেলেনি। এমনকি একই ধরনের হুমকি এসেছে আসানসোল এবং দুর্গাপুর আদালতের জেলা এবং দায়রা জজ আদালত খালি করে তদন্ত শুরু হয়েছে। গত কয়েক মাসে দিল্লির বেশ কিছু স্কুলে বোমা হুমকির মতো ঘটনাও ঘটেছে। এছাড়া সম্প্রতি কলকাতা-শিলং ফ্লাইটে বোমা চিরকুট মেলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলার এসআইআর ইস্যুতে বড় রায় সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট এবার বাংলার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার আগে বিরাট নির্দেশ দিল। প্রধান বিচারপতির সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৮০ লক্ষ অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচারকদেরকে নিয়োগ করা হবে। ভাষা ইস্যুতে রাজ্যের আপত্তি তুললে আদালত তা খারিজ করে দিয়েছে। ২৫০ জুডিশিয়াল অফিসার বর্তমানে কাজ করছেন, আর দিনে ২৫০টির বেশি অভিযোগ মেটানোর প্রক্রিয়া শেষ হতে প্রায় ৮০ দিন লাগবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) কলকাতা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের
দোল উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে পূর্ব রেল কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল। ২৮ ফেব্রুয়ারি রাত ১১:৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে ১ মার্চ সকাল ১০:৪৫ এ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে এই ট্রেনটি। আর ফিরটি ট্রেনটি ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরদিন ১২:৪০ মিনিটে কলকাতায় আসবে। পথে মালদা টাউন, কিশানগঞ্জসহ একাধিক স্টেশনে ট্রেন থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) হোয়াটসঅ্যাপকে বড় নির্দেশ সুপ্রিমকোর্টের
মেটা পরিচালিত হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই সিম বাইন্ডিং ফিচার চালু করতে চলেছে, যাতে নিবন্ধিত সিম ছাড়া আর কোনও অ্যাকাউন্ট না চালানো যায়। সিম খুললে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ বন্ধ হয়ে যাবে। ফলে সাইবার জালিয়াতি অনেকটাই কমবে। এদিকে ভারতীয় সুপ্রিম কোর্ট শুনানিতে সংস্থা জানিয়েছে যে, তারা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত নির্দেশ মেনে নেবে, এবং ডেটা শেয়ারিং-এ ব্যবহারকারীর সম্মতিও বাধ্যতামূলক করবে। আদালত অন্তবর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে, আর কমপ্লায়েন্স হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নাম বদলে গেল কেরালার
দক্ষিণের রাজ্য কেরালার নাম বদলে এবার মালায়ালাম অনুসারে কেরলম করার প্রস্তাবে শিলমোহর দেওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রীসভা। রাজ্যের বিধানসভা ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট কেউই নাম পরিবর্তনে আপত্তি জানায়নি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রযুক্তিগত পরামর্শের পর ২৫ জুন বিধানসভায় তা গৃহীত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) দুই দিন বন্ধ থাকবে সোনাঝুরি হাট
দোলের সময় শান্তিনিকেতনের সোনাঝুরি হাট দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দফতর, যাতে পরিবেশের ক্ষতি এবং অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। বসন্ত উৎসবে বনে রং খেলা এবারও নিষিদ্ধ থাকবে প্রতিবারের মতো। পরিবেশবিদ সুভাষ দত্ত জেলা প্রশাসনের কাছে রং ব্যবহারের নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ধবল জৈন জানিয়েছেন, বনভূমির ক্ষতি কোনও ভাবেই সহ্য করা যাবে না। বন বিভাগ কড়া নির্দেশিকা জারি করবে, আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও সীমিত পরিসরে বসন্ত উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে মৃত্যু সাতজনের
ঝাড়খণ্ডের রাঁচি থেকে দিল্লিগামী রেডবার্ড এয়ারওয়েজের একটি বিচক্র্যাফ্ট সি-৯০ এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশেই ভেঙে পড়েছে। আর এতে রোগী, চিকিৎসক, পাইলট সহ মোট সাতজনের মৃত্যু হয়। উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট প্রতিকূল আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুমতি চেয়েছিলেন। তবে এর পরেই রাডার এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চাত্রার জঙ্গলে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন দগ্ধ রোগী সঞ্জয় কুমার এবং তাঁর দুই আত্মীয়। প্রবল ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতকে প্রাথমিক দুর্ঘটনার কারণ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












