গঙ্গায় ওয়াটার মেট্রো, মহিলাকে শ্লীলতাহানি…! আজকের সেরা ১০ খবর (২৬ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গঙ্গায় ওয়াটার মেট্রো, মহিলাকে শ্লীলতাহানি, কলকাতায় নতুন অটো রুট, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কোচির আদলে এবার গঙ্গায় ওয়াটার মেট্রো

কোচির আদলে এবার গঙ্গায় ওয়াটার মেট্রো চালু করার পরিকল্পনা অনুমতি দিল নবান্ন। কোচির মতো ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালিয়ে জল পরিবহনকে আধুনিক এবং পরিবেশবান্ধব করা হবে বলেই খবর। প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে আর আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় রুট, খরচ এবং গাইডলাইন নিয়েই বৈঠক করা হবে। অর্থ দফতর ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই ২০টি জেটি আধুনিকীকরণ, ১৩টি ভেসেল নামানো এবং ২২টি ভেসেল প্রস্তুত করা হয়েছে। আর বাস্তবায়িত হলে যানজট অনেকটাই কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) হোলি উপলক্ষে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ করল রেল

হোলি উপলক্ষে ভিড় নিয়ন্ত্রণ করতে বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নয়াদিল্লি, পুরাতন দিল্লি, হযরত নিজামউদ্দিন, আনন্দবিহার টার্মিনাল এবং দিল্লি সরাই রোহিল্লা স্টেশনে প্ল্যাটফর্ম টিকেট বিক্রি বন্ধ হয়ে গেল। উত্তর রেলওয়ে সিপিআরও হিমাংশু শেখর উপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী বা অসুস্থ এবং মহিলা যাত্রীদের সহায়তাকারীরা এক্ষেত্রে ছাড় পাবে। নির্ধারিত প্রবেশদ্বার দিয়ে ঢোকা এবং সময়মত স্টেশনে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) মহিলাকে মারধর থেকে শ্লীলতাহানি, তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

বিধানসভা ভোটের আগে নদীয়ার আরংঘাটায় তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে তোলা না পেয়ে এক মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল। ২০ ফেব্রুয়ারি ঘটনায় নির্যাতিতা ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনি পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছে, দল এরকম ঘটনা সমর্থন করে না। বিজেপি কড়া অবস্থান না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আর মালদহে জমি দখলচেষ্টার পৃথক অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতর আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) যাদবপুর ইউনিভার্সিটিতে ফের র‍্যাগিং

ফের র‍্যাগিং এর অভিযোগ উঠল যাদবপুর ইউনিভার্সিটিতে। কলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র অভিযোগ করছে যে, ১৩ ফেব্রুয়ারি কয়েকজন সিনিয়র তাঁকে নাকি ব্যক্তিগতভাবে আক্রমণ, অপমান, বিভাগ থেকে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দিয়েছে। এমনকি ভবিষ্যৎ নষ্ট করার ভয়ও দেখানো হয়েছে বলে দাবি। ডিন অব স্টুডেন্টদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। আর অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে। ২০২৩ সালে হোস্টেলে র‍্যাগিং সংক্রান্ত মৃত্যুর ঘটনার পর থেকে এরকম অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বিদ্যুৎ বিভ্রাটে আর টানেলে আটকাবে না কলকাতা মেট্রো

বিদ্যুৎ বিভ্রাটে আর টানেলে আটকে থাকবে না কলকাতা মেট্রো। চালু হল ১২৩২ ব্যাটারির অত্যাধুনিক ব্যাটারী এনার্জি স্টোরেজ সিস্টেম। আর এটি উদ্বোধন করেছেন জেনারেল ম্যানেজার শুভ্রাংশ শেখর মিত্র। ৮৮টি সেলফে বসানো ব্যাটারিগুলো মিলিয়ে প্রতি ঘন্টায় মোট ৬.৪ মেগাবাইট বিদ্যুৎ যোগান দিতে সক্ষম। ফলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলেও রেকগুলি নিকটবর্তী স্টেশনে পৌঁছে যেতে পারবে। গত ছয়মাসে ডেল্টা ইলেকট্রনিক্সের সহায়তায় এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কামানো এই উদ্যোগের মূল লক্ষ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ১০০টি নতুন এসি সিএনজি বাস উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি

গরমের আগে স্বস্তি দেওয়ার জন্য ১০০টি নতুন এসি সিএনজি বাস উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি। লক্ষ্য একটাই, মার্চ মাসের তাপদাহে আরামদায়ক যাত্রা নিশ্চিত করা। সরকার জানিয়েছে, মোট ২০০টি এসি সিএনজি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। আর ইতিমধ্যেই ২৫টি যুক্ত হয়েছিল। বাসগুলি কলকাতা এবং সংলগ্ন হাওড়া থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, লেকটাউন, সল্টলেক সেক্টর ফাইভ রুটে চলবে। পাশাপাশি ২০টি নন এসি সিএনজি বাস উদ্বোধন করা হয়েছে। আর উত্তরবঙ্গে আরও ১৩টি বাস চালু হয়েছে। পরিবেশবান্ধব জ্বালানিতে দূষণ কমানো মূল লক্ষ্য রাজ্যের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ১ এপ্রিল থেকে বাধ্যতামূলক ই-২০ পেট্রোল

১ এপ্রিল থেকে দেশে বাধ্যতামূলক হচ্ছে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ই-২০ পেট্রোল। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই পেট্রোল চালু করা হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের মান মেনে ন্যূনতম আরওএন ৯৫ বজায় থাকবে, যা ইঞ্জিন নকিং কমাতে সাহায্য করবে। আর ইথানল মূলত আখ ও ভুট্টা থেকে তৈরি হওয়ার কারণে কৃষকরা অনেকটাই উপকৃত হবে এবং দূষণ ও তেল আমদানি খরচ অনেকটাই কমবে বলে অনুমান করা হচ্ছে। বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা এতে সাশ্রয় হবে কেন্দ্র সরকারের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ারের মাইলফলক প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার ছুঁয়ে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন, যা তাঁকে বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে এই সংখ্যা অতিক্রমকারী হিসেবে তুলে ধরেছে। হ্যাঁ, ২০১৪ সালে যোগ দেওয়া তাঁর অ্যাকাউন্টে রাজনৈতিক বার্তা থেকে শুরু করে আন্তর্জাতিক সফর এবং ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তুলনায় ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার প্রায় ৪৩.২ মিলিয়ন। এই তালিকায় এরপরেই রয়েছেন প্রাবো সুবিয়ান্তো, লুলা দা সিলভার মতো সব আন্তর্জাতিক মানের নেতারা। ডিজিটাল প্রভাবের দিক থেকে মোদী এবার শীর্ষস্থান কেড়ে নিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভোটের আগে চাকদহে আয়কর দফতরের হানা

ভোটের আগে আয়কর দফতর নদীয়ার চাকদহের দুর্গানগরের প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে এবং কারখানায় তল্লাশি চালিয়েছে। চার আয়কর আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান শুরু হয়। তবে অভিযানের কারণ প্রকাশ করা হয়নি। স্থানীয়দের মতে, তাঁর একাধিক দোকান এবং কারখানা রয়েছে আর সুনামও রয়েছে। কিন্তু জালিয়াতি কিংবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে হতে পারে বলেই জল্পনা চলছে। তদন্ত চলার কারণে বিস্তারিত এখনও পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) কলকাতায় চালু হল দুটি নতুন অটো রুট

যাত্রীদের সুবিধা বাড়ানোর জন্য কলকাতায় এবার দুটি নতুন অটো রুট চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহন দফতর। একটি রোড বাবুবাজার ট্রাম ডিপো থেকে মমিনপুর স্ট্যান্ড পর্যন্ত। আর অন্যটি রাজাবাজার ট্রাম ডিপো থেকে তপসিয়া পর্যন্ত। প্রথম রোড ভুকৈলাশ, একবালপুর, ইব্রাহিম ও ব্রাউনফিল্ড রোড দিয়ে চলবে। আর দ্বিতীয়টি ক্যানাল ওয়েস্ট, বেলেঘাটা মেন, পটারি, গোবরা রোড হয়ে ২৪ নম্বর বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। যানজট নিয়ন্ত্রণ করতে রাজাবাজার টার্মিনাস সরানো হয়েছে, আর কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এনওসি নিয়ে সিদ্ধান্তও কার্যকর হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন