তৃণমূল কর্মী খুন, হরমুজে ছাড়পত্র ভারতের…! আজকের সেরা ১০ খবর (২৬ মার্চ)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার। তৃণমূল কর্মী খুন, হরমুজে ছাড়পত্র ভারতের, ওষুধের দাম বৃদ্ধি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হরমুজ দিয়ে ভারতের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

পশ্চিম এশিয়ার যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারতের জন্য বিরাট স্বস্তির খবর দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতের মতো বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। সেই তালিকায় পাকিস্তান, ইরাক এবং চিন রয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশে জ্বালানির সংকট কাটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র বন্ধু রাষ্ট্রগুলিকেই এই সুযোগ দেওয়া হবে। যারা তেহরনের বিরুদ্ধে কাজ করবে তারা এই সুযোগ পাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বাঘাযতীনে গুলিতে তৃণমূল কর্মীর মৃত্যু

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কলকাতার তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে পূর্ব ফুলবাগান এলাকার একটি আবাসনের ছাদে শুট আউটের ঘটনায় রাহুল দে নামের এক যুবক নিহত হয়েছেন। এবং তাঁর পরিচিত জিৎ মুখোপাধ্যায় গুরুতর জখম হয়েছেন। নিহতর পরিবার দাবি করছে, দীর্ঘদিনের যোগাযোগ না থাকলেও গত মঙ্গলবার জিৎ ফোন করে রাহুলকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন। লালবাজারের হোমিসাইড শাখা এবং পাটুলি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে এবং তল্লাশি চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বন্দে ভারতে পচা খাবার পরিবেশন, IRCTC-কে জরিমানা রেলের

পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে এবার যাত্রীকে পোকাযুক্ত এবং পচা খাবার পরিবেশনের অভিযোগ ওঠায় কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। গত ১৫ মার্চের এই ঘটনায় যাত্রীর অভিযোগের সত্যতা মেলার পর রেলওয়ে আইআরসিটিসি-কে ১০ লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে বলে খবর। একইসঙ্গে গুণমান বজায় রাখার জন্য ব্যর্থ হওয়া ওই ক্যাটারারের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে যাত্রীদের পরিষেবা এবং সুরক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) স্বদেশী S-400 মিসাইল সিস্টেম তৈরি করছে ভারত

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করার জন্য ডিআরডিও এর তৈরি দেশীয় প্রযুক্তির প্রজেক্ট কুশা এক বিশাল মাইলফলক স্পর্শ করল। রাশিয়ার এস৪০০ সিস্টেম এর আদলে তৈরি এই দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম পর্যায়ের পরীক্ষামূলক ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ২১,৭০০ কোটি টাকা ব্যয় করে এটি তৈরি করা হচ্ছে। আর এতে তিন স্তরের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকবে, যেটি ১৫০ থেকে শুরু করে ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে শত্রুর সমস্ত ড্রোন এবং আকাশ হামলা গুড়িয়ে দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) শুরু হচ্ছে ঘাটাল-মুম্বাই বাস পরিষেবা

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়ার এবার নতুন বাস পরিষেবা শুরু হয়েছে, যাতে নিত্যযাত্রী এবং পরিযায়ী শ্রমিকরা বিশেষভাবে উপকৃত হবে। ট্রেনের টিকিট পাওয়ার অনিশ্চয়তা এড়ানোর জন্য একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি এই বিশেষ পরিষেবা চালু করেছে। যেখানে এসি এবং নন এসি দুই ধরনের বাসই উপলব্ধ থাকবে। ঘাটাল থেকে মুম্বাই পৌঁছতে প্রায় ৪০ ঘন্টা সময় লাগবে এবং বাসগুলি মূলত এপ্রিল মাসের নির্দিষ্ট কিছু তারিখে যাতায়াত করবে। ভাড়ার ক্ষেত্রে এসি স্লিপারের জন্য ৫৫০০ টাকা এবং বসে যাওয়ার জন্য ৫০০০ টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ধূপগুড়িতে ঋণের চাপে পড়ে আত্মঘাতী কৃষক

ভোটের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিন ধুপগুড়িতে এক কৃষকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরেশ সরকার তাঁর আড়াই বিঘা জমির ভুট্টা এবং আলু চাচা ব্যাপক ক্ষতি সম্মুখীন হয়েছিলেন বলে খবর। গত অক্টোবর মাসে বন্যা এবং সম্প্রতি কালবৈশাখী ঝড়ে তাঁর সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তাঁর ঋণের বোঝা বেড়ে গিয়েছিল, যা সহ্য করতে না পেরে তিনি বাড়ির পাশের বাঁশ বাগানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) সেনা কর্মীদের জন্য আজীবন ফ্রি ভ্রমণ ঘোষণা রেলের

ভারতীয় রেল এবং প্রতিরক্ষা মন্ত্রক দেশের বীরত্ব পদক জয়ী সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের জন্য এবার আজীবন বিনামূল্য ট্রেন ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করল। এই নতুন নিয়ম অনুযায়ী, পরম বীর চক্র বা অশোক চক্রের মতো উচ্চতর কোনও সম্মান ছাড়াও এখন থেকে সেনা, নৌ ও বায়ু সেনা মেডেলপ্রাপ্ত বীর জওয়ানদের বিনামূল্যে ভ্রমণ করতে দেওয়া হবে। পাশাপাশি তাঁদের বিধবা স্ত্রীরা আজীবন প্রথম শ্রেণী, সেকেন্ড এসি কোচে কোনও টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবেন। যদি কোনও সৈনিক মরণোত্তর সম্মান পান এবং অবিবাহিত হন তাহলে তাঁর বাবা-মাও একই সুবিধা পাবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাসন্তীতে বিজেপির প্রচারে তৃণমূলের হামলা

বিধানসভা নির্বাচনের দোড়গড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের প্রচারকে কেন্দ্র করে এবার রণক্ষেত্রে রূপ নিল। বিজেপির মিছিলে বাইক ভাঙচুর এবং প্রার্থীর উপর হামলার চেষ্টা, আর অভিযোগে তৃণমূলের দিকেই আঙ্গুল উঠেছে। এই সংঘর্ষ থামাতে গিয়ে র‍্যাফ কর্মীসহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় বিশাল পুলিশ এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আর শাসক দল অভিযোগ অস্বীকার করলেও উত্তপ্ত বাসন্তীতে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) দাম বাড়ল সর্ষের তেল ও দেশলাইয়ের

মধ্যবিত্তের হেঁসেলে আবারো আগুন। ইরান এবং ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের জেরে জ্বালানি তেলের পাশাপাশি এবার ভোজ্য তেল এবং দেশলাইয়ের দাম আকাশছোয়া। আমদানিকৃত কাঁচামালের যোগান ব্যাহত হওয়ার কারণে সর্ষে তেল, সয়াবিন এবং পাম তেলের দাম গত এক সপ্তাহে প্রায় ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর খুচরো বাজারে প্রতি লিটার তেলের দাম এখন ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে বারুদ এবং মোম বিদেশ থেকে আমদানি করার কারণে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। ১ টাকার দেশলাই এখন বাজারে প্রায় বিলুপ্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ১ এপ্রিল থেকে বাড়ছে ৭৬৭টি ওষুধের দাম

আগামী ১ এপ্রিল থেকে দেশে পেইন কিলার এন্টিবায়োটিক এবং সংক্রমণ রোধী ওষুধসহ মোট ৭৬৭টি ওষুধের দাম বাড়তে চলেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসেস অথরিটি। পাইকারি মূল্য সূচকের উপর ভিত্তি করে ওষুধের সর্বোচ্চ মূল্য ০.৬৪ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। বার্ষিক সূচক পরিবর্তনের প্রেক্ষিতে ও ড্রাগ প্রাইসেস কন্ট্রোল অর্ডার অনুযায়ী ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও এই মূল্যবৃদ্ধির সামান্য। কিন্তু ইরান-ইজরায়েল যুদ্ধে মুদ্রাস্ফীতির সঙ্গে সাধারণ মানুষের তাল মেলাতে সমস্যা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button