মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান, কলকাতা মেট্রো….! একঝলকে আজকের সেরা ১০ খবর (৩ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান, কলকাতা মেট্রো, হাই-স্পিড রেল, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে মণিপুরে

দীর্ঘ এক বছর রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে মণিপুরে। বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে এবার নির্বাচিত হলেন যুমনাম খেমচন্দ সিং। ফলে তিনিই হতে চলেছেন রাজ্যের আগামী নতুন মুখ্যমন্ত্রী। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সরকারের কুকি নেত্রী নেমচা কিপজেন উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন বলে খবর। প্রসঙ্গত, মেইতেই–কুকি হিংসার জেরে আগের সরকার ভেঙে পড়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে এবার বিজেপি সরকার গঠন করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ৬৮,২৩৬ জন রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধ হলে বেতন

উত্তরপ্রদেশ সরকার একসঙ্গে ৬৮,২৩৬ জন রাজ্য সরকারি কর্মচারীর জানুয়ারি মাসের বেতন বন্ধ করে দিল। মানব সম্পদ পোর্টালের নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাবর এবং অস্তাবর সম্পত্তির বিবরণ আপলোড না করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিকাংশই তৃতীয় শ্রেণীর কর্মচারী হলেও গ্রুপ এ, বি এবং ডি কর্মীরাও রয়েছেন বলে খবর। যোগী সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) কলকাতায় একাধিক জায়গায় ইডির তল্লাশি

সকালে রাজ্যে বড়সড় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা এবং বালি পাচার মামলায় বাংলার একাধিক জায়গার পাশাপাশি দিল্লিতে হানা দিয়েছে ইডি। কয়লা কাণ্ডে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এমনকি প্রটেকশন মানির অভিযোগ উঠেছে। পাশাপাশি বালি পাচার মামলায় দুর্গাপুরের ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতেও চালানো হয়েছে অভিযান। নির্বাচনের আগে এই তল্লাশি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) আন্তর্জাতিক যাত্রীদের জন্য বদলে গেল ব্যাকেজের নিয়ম

আন্তর্জাতিক যাত্রীদের জন্য কেন্দ্র সরকার ব্যাগেজ রুলস ২০২৬ চালু করার কারণে কাস্টমস প্রক্রিয়া এবার আরও সহজ ও ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে ভারতীয় বাসিন্দা এবং প্রবাসীদের জন্য ডিউটি ফ্রি সীমা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর বিদেশী পর্যটকদের জন্য এই সময় ২৫ হাজার টাকা করা হয়েছে। ট্রান্সফার অফ রেসিডেন্স সুবিধাও নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। গয়নার ক্ষেত্রে ওজন ভিত্তিক ছাড়, প্রতিটি যাত্রীদের জন্য একটি ল্যাপটপ বিনা শুল্কে আনার অনুমতি দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) চিংড়িঘাটা ট্রাফিক জটের কারণে বিরাট ধাক্কা কলকাতা মেট্রোয়

চিংড়িঘাটা ট্রাফিক জটের কারণে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন প্রকল্পে এবার বিরাট ধাক্কা খেল। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ডেড লাইন পিছিয়ে ২০২৮ সাল করে দেওয়া হয়েছে। মাত্র ৩৬৬ মিটার কাজ বাকি থাকলেও ট্রাফিক ব্লকের অনুমতি না মেলার কারণে কাজ হচ্ছে না। রাজ্যের অসহযোগীতার অভিযোগ তুলেছে মূলত মেট্রো কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সমস্যা মেটানো হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) আইপ্যাক কান্ডের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

কলকাতার আইপ্যাক দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখতে সময় চাওয়ার কারণে ইডির আবেদনের শুনানি স্থগিত হয়ে গিয়েছে। রাজ্য এতে সম্মতি জানিয়েছে। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও এনভি অঞ্জরিয়ার বেঞ্চ আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য করেছে। এমনকি রাজ্যের তরফ থেকে ইডির মামলা খারিজের আবেদন জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) নিজস্ব উদ্যোগে ২০০ কিলোমিটার গতির হাই-স্পিড রেল নেটওয়ার্ক কেরালার

কেন্দ্রের উদ্যোগ নয়, বরং কেরালা রাজ্য নিজস্ব উদ্যোগেই ঘন্টায় ২০০ কিলোমিটার গতির হাই-স্পিড রেল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রোম্যান ই. শ্রীধরনের নেতৃত্বে এই প্রকল্পে তিরুবনন্তপুরম থেকে কান্নুর পর্যন্ত দ্রুত রেল করিডোর তৈরি হবে। আর এতে উত্তর থেকে দক্ষিণ কেরেলা মাত্র ৪ ঘন্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে। এই প্রকল্পে মোট ২২টি স্টেশন থাকছে। ইতিমধ্যেই অফিস উদ্বোধনের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে এবং জনসাধারণের মতামত নিয়ে সার্ভে ও নির্মাণ এগোবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) হাওড়া-শিয়ালদা লাইনের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর

হাওড়া-শিয়ালদা লাইনের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। যাত্রী নিরাপত্তা এবং সমায়ুনুবর্তিতা বাড়াতে লোকাল ট্রেনে এবার কবর সিস্টেম বসতে চলেছে। দৈনিক প্রায় ৪০ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই রুটে। ধানবাদ অংশে কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। কবচ একটি বুদ্ধিমান সুরক্ষা ব্যবস্থা, যা কিনা ট্রেন, ট্র্যাক এবং সিগন্যালের মধ্যে যোগাযোগ স্বয়ংক্রিয়ভাবে রক্ষা করে। পাশাপাশি ব্রেক এবং গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মাথায় ইট বয়ে রাস্তা বানালেন বিজেপি বিধায়ক

মালদার গাজোল ব্লকের পাতাল সিং গ্রামের বেহাল রাস্তা সংস্কারের প্রশাসনের সাহায্য নামানোর কারণে নথির বিহীন উদ্যোগ নিয়েছেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা আবেদন জানালেও কোনও রকম কাজ হয়নি। শেষে নিজের অর্থে ইট, বালি, সিমেন্ট কিনে লুঙ্গি পরেই মাথায় ইট বইয়ে রাস্তা মেরামতের জন্য নেমেছেন তিনি। সঙ্গে ছিলেন গ্রামবাসীরা ও স্থানীয়রা এই উদ্যোগে খুশি হলেও তৃণমূলের দাবি যে, এটা শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) প্রকল্পের টাকা গরমিল হওয়ায় নবান্নকে একাধিক চিঠি কেন্দ্রের

কেন্দ্র এবং রাজ্যের টানাপোড়েনের মাঝে নবান্নকে এবার একাধিক চিঠি পাঠিয়েছে কেন্দ্র। অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গঠনের জন্য ২০২০ সালে পশ্চিমবঙ্গকে ২ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। রাজ্য অধিকাংশ টাকার হিসাব জমা দিলেও বাকি ৫০,০০০ টাকার খরচের বিস্তারিত চাইছে কেন্দ্র। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরপর দশটি চিঠি পাঠিয়েছে। রাজ্যের দাবি, হিসাব খুব শীঘ্রই দেওয়া হবে। কিন্তু বিরোধীদের মতে, নির্বাচনের আগে রাজ্যকে চাপে রাখতেই হয়তো এই কাজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now