সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ মার্চ, সোমবার। রাহুলের ময়নাতদন্তের রিপোর্ট, কলকাতা-পাটনা বাস, পেট্রোল পাম্পে কেরোসিন বিক্রির ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পেট্রোল পাম্পে বিক্রি হবে কেরোসিন, ঘোষণা কেন্দ্রের
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে দেশে তৈরি হওয়া এলপিজি বা রান্নার গ্যাসের সংকট সামাল দেওয়ার জন্য এবার বিরাট পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের টানাপোড়েনের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবার রেশন দোকানের পাশাপাশি পেট্রোল পাম্পে কেরোসিন বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য পাম্পগুলোতে কেরোসিন বিক্রি হবে। কিন্তু এখনো পর্যন্ত এই কেরোসনের দাম কত হবে তা জানানো হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) নৈহাটি স্টেশনে বসছে লিফট-এস্কেলেটর
নৈহাটি স্টেশনকে আধুনিকীকরণ এবং যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য অবশেষে লিফট এবং স্কেলেটর বসানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বড়মার মন্দিরে ক্রমবর্ধমান ভিড় এবং বয়স্ক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছিলেন স্থানীয় বিধায়ক সনদ দে। সেই আবেদনের ভিত্তিতেই এবার রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছে। বর্তমানে স্টেশনের ৩, ৪, ৫ নম্বর প্ল্যাটফর্মে যাতায়াতে যাত্রীদের যে সমস্যা হতো তা অনেকটাই দূর হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) শিলিগুড়ির নাবালিকার মৃত্যুতে গ্রেফতার গৃহশিক্ষক
শিলিগুড়িতে নাবালিকা ছাত্রী মৃত্যুর ঘটনায় পাঁচদিন পর মূল অভিযুক্ত গৃহ শিক্ষক আমির আলিকে চেন্নাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট দু’জনকে ধরা হয়েছে। আর অভিযুক্তের শাস্তির দাবিতে ধরনায় বসা বিজেপি প্রার্থী শংকর ঘোষ সংসদ রাজু বিস্তার অনুরোধে অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে এই ধরনা নিয়ে মেয়র গৌতম দেব কড়া ভাষায় শংকর ঘোষকে কটাক্ষ করেছেন। আর পাল্টা অভিযোগে শংকর দাবি করেছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে অভিযুক্তদের ধরতে দেরি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার
জেডিইউ প্রধান নীতিশ কুমার সোমবার বিহার বিধানসভার সদস্য পদ থেকে ইস্তাফা দিলেন। গত ১৬ মার্চ রাজ্যসভায় সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে একটি পদ ছাড়তে হলো। একই সঙ্গে বিজেপি নেতা নীতির নবীনও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে পদত্যাগ করলেও নীতিশ কুমার আপাতত মুখ্যমন্ত্রী থাকছেন বলে খবর। যদিও নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যেই তাঁকে পুনরায় রাজ্য বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হতে হবে। আর বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই তীব্র জলঘোলা তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) রাহুল বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তে ভয়ঙ্কর রিপোর্ট
টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসতেই নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। সোমবারের রিপোর্টে জানা যাচ্ছে যে, তাঁর ফুসফুস স্বাভাবিকের থেকে দ্বিগুণ ফুলে গিয়েছিল আর শ্বাসনালী এবং খাদ্যনালীর ভিতরে প্রচুর পরিমাণে বালি এবং জল জমে গিয়েছিল। চিকিৎসকদের মতে, এই পরিস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সম্ভবত এক ঘণ্টার বেশি তিনি জলের তলায় ছিলেন। আর শুটিং স্পটে উদ্ধার কাজ বা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন তুলছে প্রশাসন। তাঁর শরীরে কোনও মাদক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব ED-র
২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারের ব্যস্ততার মাঝে ইডির তলবে কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। দক্ষিণ কলকাতার এক নির্মাণ সংস্থার অফিসে তল্লাশির পর প্রভাবশালী ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর্থিক লেনদেন আর বেআইনি নির্মাণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। তবে বিজেপি একে আদালতের নির্দেশে চলা স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া হিসেবেই দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনা
২০২৬ এর ১ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে ডিজিটাল জনগণনা। এবারের আদমশুমারি দুটি ধাপে হবে। প্রথম পর্যায়ে বাড়িঘর এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। আর দ্বিতীয় ধাপে সামাজিক এবং অর্থনৈতিক তথ্য নথিভুক্তিকরণ করা হবে। পোর্টালে স্ব-গননার মাধ্যমে নাগরিকরা ১৫ দিনের মধ্যেই নিজেদের তথ্য আপলোড করে দিতে পারবে। পাশাপাশি বাড়ি বাড়ি আসা কর্মকর্তাদের ৩৩টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পানীয় জল, শৌচাগার, বাড়ির পরিকাঠামো, পরিবারের সদস্য সংখ্যা, লিঙ্গ ইত্যাদি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) চালু হল কলকাতা থেকে পাটনা অত্যাধুনিক বাস
ট্রেনের টিকিটের ঝুঁকি এড়ানোর জন্য কলকাতা থেকে পাটনা রুটে রায়পুর ক্রুজারের সৌজন্যে এবার বায়ো টয়লেট যুক্ত আধুনিক এসি বাস পরিষেবা চালু হল। ওয়াইফাই, জিপিএস ট্রাকিং, সিসিটিভি এবং প্রতিটি আসনে ব্যক্তিগত এলইডি টিভির সুবিধা সম্পন্ন এই বাসটি সন্ধ্যা ৭ টায় কালীঘাট থেকে এবং সাড়ে ৭ টায় এসপ্ল্যানেড থেকে যাত্রা শুরু করবে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে চলাচলকরি এই বাসে যাত্রীদের জন্য কম্বল, বালিশ, চার্জিং পয়েন্ট এর সুব্যবস্থা থাকছে। আর পাটনা সাহেব এবং পাটলিপুত্র থেকে ফিরতি বাসটি সন্ধ্যেবেলা মিলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) দেশের ৭৬টি ব্যস্ত রেলস্টেশন নিয়ে বিরাট উদ্যোগ
রেল যাত্রীদের স্টেশনের অসহ্য ভিড় থেকে মুক্তি দেওয়ার জন্য দেশের ৭৬টি ব্যস্ততম স্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মেগা পরিকল্পনা ঘোষণা করল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নতুন ব্যবস্থায় শুধুমাত্র নিশ্চিত টিকিট টাকা যাত্রীরাই প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি পাবে। আর অপেক্ষমান তালিকায় যাত্রীদের জন্য স্টেশনের বাইরে হোল্ডিং এরিয়া বা প্রতীক্ষালয় তৈরি করা হবে। এআই চালিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভিড় বিশ্লেষণ করা হবে। পাশাপাশি ব্রিজ নির্মাণ, স্টেশন রুম তৈরির পরিকল্পনাও করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বাংলাদেশে বসে ভারতে নাশকতার ছক, গ্রেফতার জঙ্গি
দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে লস্কর ই তইবা জঙ্গি সাব্বির আহমেদ লোন। শ্রীনগরের বাসিন্দা এই মাস্টারমাইন্ড বাংলাদেশের ঢাকা থেকে ভারত বিরোধী মডিউল পরিচালনা করত বলে খবর এবং বাংলাদেশে থাকা নাগরিকদের রিক্রুট করে ভারতে নাশকতার ছক কষেছিল। এর আগে দিল্লি মেট্রোয় দেশবিরোধী পোস্টার এবং পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে ধরা পড়া ৮ জঙ্গির সঙ্গে তাঁর সরাসরি যোগসূত্র মিলেছে। মোজাফফরপুরবাদে প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গি দুই দশক ধরেই লস্করের সঙ্গে যুক্ত ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












