সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ এপ্রিল, শনিবার। কলকাতায় শাটল বাস, কেন্দ্রের ২ লক্ষ কোটি ঋণ, ঝোপের ভিতর থেকে উদ্ধার শিশু, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) তৃণমূলে ভোট দেওয়ার হুমকি দেওয়ায় কমিশনের নির্দেশে গ্রেফতার নেতা
২০২৬ বিধানসভা নির্বাচনের মুখে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে এবার মুর্শিদাবাদের বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রাজু মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি প্রকাশ্যে পদ্মফুলে ভোট না দেওয়ার জন্য সাধারণ মানুষকে শাসাচ্ছিলেন আর তৃণমূলকে ভোট না দিলে বাড়িতে ছানাবড়া, রসগোল্লা পাঠিয়ে দেওয়ার মতো হুঁশিয়ারিও দিচ্ছেন। নির্বাচন কমিশন এই ঘটনাকে গণতন্ত্রের পরিপন্থী বলেই আখ্যা দিয়েছে এবং দ্রুত আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কলকাতায় শুরু হচ্ছে নতুন Shuttle বাস পরিষেবা
কলকাতার উবের শাটল পরিষেবা বন্ধ হওয়ার কারণে নিত্যযাত্রীদের যে চরম ভোগান্তি তৈরি হয়েছিল, তা মেটানোর জন্য এবার দ্রুত আসরে নামছে নতুন এক সংস্থা। আগামী ৬ এপ্রিল সিটিফ্লো শহরে প্রায় ৩০০টি শাটল বাস নামানোর ঘোষণা করে দিয়েছে। আর এই বাসগুলি মূলত উবেরের পুরনো রুট, সময় এবং স্টপেজগুলোকেই অনুসরণ করে চলবে। এতে অফিস যাত্রীদের অসুবিধা হবে না। পাশাপাশি কলকাতা পুলিশও যাত্রীদের স্বস্তিতে মা ফ্লাইওভার এবং এজেসি বোস রোড ফ্লাইওভারে ১৪ আসনের শাটল গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কৃষ্ণনগরে ঝোপের মধ্যে উদ্ধার ৩ মাসের শিশুকন্যা
নদীয়ার কৃষ্ণনগরে হাইওয়ের ধারে এক ঝোপের মধ্যে থেকে তিন মাস বয়সী এক শিশু কন্যাকে উদ্ধারের ঘটনায় এবার গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে এক টোটো চালক শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকটি পথকুকুর শিশুটিকে ঘিরে পাহারা দেয়। অমানবিক এই ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এবং চাইল্ড লাইন শিশুটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে। পুলিশ খরিয়ে দেখছে যে কোনও অপহরণের ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলা হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) রাজ্যে ৭ দিন বন্ধ থাকবে মদের দোকান
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গে আগামী ২১ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আফগারি দপ্তর। প্রথম দফার জন্য মোট ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফার জন্য ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলিতে মদের দোকান বন্ধ থাকবে। এছাড়া ৪ মে ভোট গণনার দিন ড্রাই ডে জারি থাকবে। আর নিয়ম ভাঙ্গলে লাইসেন্স বাতিলের মতো কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) গাইঘাটায় BLO-কে আটকে রেখে বিক্ষোভ
মালদহের কালিয়াচকের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে এক মহিলা বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখিয়ে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার গাইঘাটা বিধানসভার ৩৮ নম্বর বুথের বিএলও নমিতা দাস কাজ সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের আশ্রিতা বিক্ষোভকারীদের হাতে তিনি নিগৃহীত হয়েছেন এবং দীর্ঘক্ষন ধরেই তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে এবং এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) রাজ্যে ৪৬৬০ নতুন বুথ, ৩২১টি ভোটকেন্দ্র সরানোর অনুমোদন কমিশনের
বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বড় পদক্ষেপ হিসেবে এবার রাজ্যে ৪৬৬৭টি নতুন অতিরিক্ত বুথ তৈরির অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে এবং ভিড় কমানোর জন্য এখন থেকে প্রতিটি বুথে সর্বোচ্চ ভোটারের সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১২০০ করে দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে ৮০ হাজার ৬৮০টি বুথের সংখ্যা আরও বাড়তে চলেছে। এর পাশাপাশি ৩১টি ভোট কেন্দ্রের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভোটারদের ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) এলপিজি সংকটে ২ লক্ষ কোটির বিশাল ঋণের অনুমোদন কেন্দ্রের
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সম্ভাব্য জ্বালানির সংকট মোকাবিলায় এবং দেশের অর্থনীতি সচল রাখার জন্য এবার দ্বিমুখী রণ-নীতি গ্রহণ করেছে মোদি সরকার। একদিকে এলপিজির বিকল্প হিসেবে ইন্ডাকশন এবং রাইস কুকারের মতো বৈদ্যুতিক সরঞ্জামের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর অন্যদিকে লোহিত সাগরে জাহাজ চলাচলে বিভিন্ন ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত রফতানিকারকদের বাঁচাতে ২ লক্ষ কোটি টাকা জরুরী ঋণ গ্যারান্টি প্রকল্প চালু করার অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। সরকারের এই প্রস্তুতি সাধারণ মানুষের দুশ্চিন্তা কমাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ভারতীয় নৌসেনা পেল পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজ INS অরিদমন
বিশাখাপত্তনমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভারতীয় নৌসেনার তৃতীয় পরমাণু শক্তি চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) ‘INS অরিদমন’ (S-4) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। শত্রু বিনাশকারী এই ডুবোজাহাসটি ৩৫০০ কিলোমিটার পাল্লার ৮টি K-4 মিসাইল বহন করতে সক্ষম। আর এর ওজন আনুমানিক ৭০০০ টনেরও বেশি। ২০২৬ এর ‘অরিহন্ত’ ও ২০২৪-এর ‘অরিঘাত’ এর পর এটি ভারতের কৌশলগত সক্ষমতাকে যে আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভারত মহাসাগরে চিন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব রুখার জন্যই এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) এবার ভারতের ভিতরে ঢুকে হামলার হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
পাকিস্তান এবং ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের বিতর্কিত মন্তব্য ঘিরে এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, আগামীতে যুদ্ধ হলে পাকিস্তান ভারতের অনেক গভীরে ঢুকে আরএসএস ক্যাম্প এবং বসতবাড়িগুলিতে হামলা চালাবে। রাজনাথ সিং এর কড়া হুঁশিয়ারির পাল্টা হিসেবেই খাজার এই বক্তব্য, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে চরম আর্থিক সংকট আর অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণেই এই হম্বিদম্বি পাকিস্তানের এমনটাই মত বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) নতুন রাস্তা দিয়ে হরমুজ পার করল ভারতের জাহাজ
ইন্টারলকিং জট এবং ইরান-ইজরায়েলের যুদ্ধের আবফে লোহিত সাগরের বিকল্প পথ ধরে এবার হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে ভারতের পতাকাবাহী জাহাজ ‘MSV কিউবা AMNV 2183’। ওমানের জলসীমা ব্যবহার করে ইরানের অনুমতি ছাড়াই এই কৌশলগত পথ পার করেছে ভারতীয় কার্গো, এমনটাই খবর। এর আগে সৌদি আরব এবং আমিরশাহী থেকে এই রুট ধরে এসেছিল জাহাজ। তেহরানের কড়া নিয়ন্ত্রণের মাঝে ভারতের এই পদক্ষেপ যে পশ্চিম এশিয়ার বাণিজ্যিক সরবরাহ সচল রাখতে বড় মাইলফলক তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












