AAP নেতা খুন, পূজা কমিটির অফিস ভাঙচুর…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৬ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ ফেব্রুয়ারি, শুক্রবার। AAP নেতা খুন, পূজা কমিটির অফিস ভাঙচুর, হোলিতে স্পেশাল ট্রেন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শমীক অধিকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ননসেন শমীক অধিকারীকে এক তরুণীকে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং ধর্ষণের অভিযোগের গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠছে, ২ ফেব্রুয়ারি বেহালার বাড়িতে প্রায় ২০ ঘণ্টা তরুণীকে জোর করে আটকে রাখা হয়েছিল। বেহালা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। আর গ্রেফতারের পর শমীক দাবি করছে যে, তাঁকে নাকি ফাঁসানো হয়েছে। স্বীকারোক্তির জল্পনা উড়িয়ে দিয়েছে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পাঞ্জাবে প্রকাশ্যে খুন AAP নেতা

পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন AAP নেতা লাকি ওবেরয়। শুক্রবার মডেল টাউনের বাইরে গাড়ি পার্ক করার সময় দুই চাকায় আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খোঁজার জন্য ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) রেপো রেট কমালো না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫% অপরিবর্তিত রাখার কারণে মধ্যবিত্তদের সুদ কমানোর আশা পূরণ হল না। ফলে হোম লোনের ইএমআই কমছে না। কিন্তু সুদ না বাড়ায় বর্তমানে ঋণগ্রহীতাদের কিস্তি বাড়ার আশঙ্কা নেই বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। নতুন ক্রেতারাও স্থির সুদের হারে ঋণ পরিকল্পনা করতে পারবে, আর বিশেষজ্ঞদের মতে, হাউসিং মার্কেটিং স্থিতিশীলতা বজায় থাকবে। যদিও সাশ্রয়ী আবাসনের অংশীদারিত্ব অনেকটাই কমেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) গড়িয়ায় নবদূর্গা পূজা কমিটির অফিসে ভাঙচুর

দক্ষিণ কলকাতার গড়িয়ায় নবদূর্গা পূজা কমিটির অফিসে ভাঙচুর এবং নগদ টাকা লোপাটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে দুষ্কৃতীরা অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর, নথিপত্র তছনছ এবং আলমারি ভেঙে টাকা চুরি করেছে বলেই অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত সদস্যরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) হোলিতে ১৪১০টি স্পেশাল ট্রেন

হোলি ও দোল উৎসবকে সামনে রেখে ভারতীয় রেল ২০২৬ সালে রেকর্ড ১৪১০টি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল। দক্ষিণ-পূর্ব রেল একাই ১০০টি হোলি স্পেশাল ট্রেন চালু করছে, যার মধ্যে পুরিগামী ট্রেন বেশি। শিয়ালদা, হাওড়া, কলকাতা, আসানসোল এবং মালদা থেকে পুরী, গোরখপুর, আনন্দবিহার, মুম্বাই সহ বেশ কিছু রুটে এই ট্রেন চলবে। যাত্রীদের সামাল দিতে পূর্ব, মধ্য, পশ্চিম এবং অন্যান্য রেল জোন অতিরিক্ত বিশেষ পরিষেবা চালাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) আরজি কর মামলায় প্রথম চার্জশিট

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইডি প্রথম চার্জ শিট জমা দিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি বিপ্লব সিং এবং সুমন হাজরার নাম উল্লেখ করল। অভিযোগ উঠছে, টেন্ডার বন্টন, যন্ত্রপাতি ক্রয় এবং বেআইনি পার্কিং সহ একাধিক ক্ষেত্রে নিয়ম বহির্ভূত আর্থিক লেনদেন রয়েছে। সুমন হাজরার সংস্থা হাজরা মেডিকেলকেও অভিযুক্ত করা হয়েছে। ব্যাঙ্ক লেনদেন এবং নথির ভিত্তিতে অর্থ পাচার আইনের তদন্ত চলছে। মামলায় আরও তথ্য সামনে আসতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) বর্ধমানের গৃহবধূর সঙ্গে পরকীয়া বিজেপি কর্মীর

বর্ধমানের নীলপুরে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে বিজেপি কর্মী পাপ্পু চক্রবর্তীকে হাতেনাতে ধরে ফেলেছে এলাকাবাসী। রাতের বেলা বাড়িতে ঢোকার পর গেট বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হয়েছিল তাদেরকে। পরে গ্রামবাসীদের চাপে ওই বাড়িতে জোর করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সিঁদুর পরাতে বাধ্য করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টি নিয়ে বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) সিকিমে সাড়ে চার ঘন্টায় ১৩ বার ভূমিকম্প

বৃহস্পতিবার গভীর রাতে সিকিমে সাড়ে চার ঘন্টায় পরপর ১৩ বার ভূমিকম্প হয়েছে, যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৫ এবং গভীরতা ১০ কিলোমিটার। পরে মঙ্গন, নামচি ও গ্যাংটকে একাধিক কম্পন অনুভূত হয়েছে। আতঙ্ক বাসিন্দা এবং পর্যটক ঘর ছেড়ে বেরিয়ে আসে। তবে এখনও পর্যন্ত কোনও বড় সড় ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১০

ইসলামাবাদের শাহজাদ টাউনের তারলাই এলাকায় জুম্মার নামাজের পর শিয়া উপর উপাসনালয় ইমামবারগাহে বড়সড় বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে খবর। বহু মানুষের উপস্থিতির কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। এমনকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আত্মঘাতী জঙ্গি হামলা হিসাবে এটিকে সন্দেহ করা হচ্ছে। তবে ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, আর তল্লাশি শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ১০০০ টাকা বেতন বৃদ্ধিতে ক্ষুব্ধ আশা কর্মীদের বিক্ষোভ

রাজ্যের অন্তবর্তী বাজেটে প্যারা টিচার, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, স্কুল ম্যানেজমেন্ট স্টাফ এবং আশা কর্মীদের মাসিক ১০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। তবে তা নিয়ে এবার ক্ষোভ ছড়িয়ে পড়ল। এপ্রিল থেকে বৃদ্ধি কার্যকর হলেও এই অল্প বাড়তি ভাতা নিতে নারাজ পার্শ্ব শিক্ষকরা এবং তারা প্রতিবাদে নেমেছে। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের যোগ দিয়েছে আশা কর্মীরাও। তাদের অভিযোগ, বকেয়া এবং অন্যান্য দাবিতে বাজেটে নিরাপদে থাকায় এই বৃদ্ধি অপর্যাপ্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now