সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ এপ্রিল, বুধবার। কলকাতা এয়ারপোর্টে দুর্ঘটনা, মমতার মনোনয়ন জমা, কলকাতা থেকে শিলিগুড়ি নয়া বাস পরিষেবা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) টেট পরীক্ষার অতিরিক্ত ৬ নম্বর দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
দীর্ঘ ১০ বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ২০২৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য বিরাট স্বস্তির খবর শুনিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিয়েছে, ওই পরীক্ষায় ৬টি ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে অতিরিক্ত ৬ নম্বর দিতে হবে। পর্ষদের যুক্তি ছিল, যারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে তারাই শুধুমাত্র নম্বর পাবে। কিন্তু আদালত জানিয়েছে, ভুল যেহেতু পর্ষদের, তাই এর দায় পরীক্ষার্থীরা নেবে না। প্রত্যেককেই নাম্বার দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কলকাতা-শিলিগুড়ির নতুন বাস পরিষেবা
কলকাতা থেকে শিলিগুড়ি রুটে ড্রিম কুশিয়ার নিয়ে আসলো আল্ট্রা প্রিমিয়াম বাস পরিষেবা। এই বাসে বিমানের মতোই বাস হোস্টেস আপ্যায়নের পাশাপাশি কেএফসি, রাতের খাবার ও স্ন্যাকস মিলবে। এমনকি আরামদায়ক স্লিপার সুইট, ব্যক্তিগত টিভি ও আধুনিক পরিচ্ছন্নতার সুবিধা সম্পন্ন বাসের ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৫৫০ টাকা থেকে ১৮৫০ টাকার মধ্যেই। এসপ্ল্যানেড থেকে প্রতিদিন সন্ধ্যা ও রাতে শিলিগুড়ির উদ্দেশ্যে এই বাসটি যাতায়াত করবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কলকাতা বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে ধাক্কা গাড়ির
মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ইন্ডিগোর এক যাত্রীবাহী বিমান। বিমানবন্দরের ৫১ নম্বর পার্কিং বে-তে দাঁড়িয়ে থাকা গুয়াহাটিগামী বিমানটির ইঞ্জিনের একটি চালকবিহীন ক্যান্টিন সার্ভিস ভ্যান আচমকা ধাক্কা মেরেছে। আর এই ঘটনার সময় বিমানে কোনও যাত্রী বা ক্রু সদস্য ছিলেন না। যার ফলে সেরকম কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বিমানের ডান দিকের ইঞ্জিনটি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেটিকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ বুধবার ঘোষণা করে দিয়েছেন যে, রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে। এর ফলে গৃহঋণ বা গাড়ির ইএমআই আপাতত বাড়ছে না, যা সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তির খবর। এদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য আরবিআই এই নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গত এক বছরে মোট ১.২৫% রেপো রেট কমানোর পর এবার স্থির রয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ২ সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের আকাশে জমে থাকা যুদ্ধের মেঘ কাটতে শুরু করেছে। আজ বুধবার ভোরে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের উপর পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আর এই ১৫ দিনের যুদ্ধ বিরতির সময়ে তেহরান হরমুজ প্রণালী বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দিতে সম্মত হয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য যে বিরাট স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা
বিধানসভা নির্বাচনের আবহে খাস তালুক ভবানীপুরকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরের সার্ভে বিল্ডিং এ মনোনয়ন পেশের পর আত্মবিশ্বাসের কন্ঠে তিনি জানিয়েছেন যে, বাংলার সরকার আমরাই গড়ছি। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেও নিজের জন্মভিটা ভবানীপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের ভিড় আর জয় বাংলা স্লোগানে মুখরিত এদিনের পদযাত্রা জনযাত্রায় পরিণত হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ট্রাম্পের কৃতিত্বে দাম কমল তেলের
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি ৯৫ ডলারে নেমে আসার কারণে সাধারণ মানুষের মনে এবার পেট্রোল ও ডিজেলের দাম কমা নিয়ে আশার আলো সঞ্চার হয়েছে। কিন্তু আজ বুধবার পর্যন্ত ভারতের বাজারে জ্বালানির দামে সেরকম কোনও পরিবর্তনের ঘোষণা হয়নি। বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার প্রায় ১০৫.৪১ টাকা, দিল্লিতে ৯৪.৭৭ টাকায় বিক্রি হচ্ছে। তেল সংস্থাগুলি সাধারণত গত ১৫ দিনের গড় দামের ভিত্তিতেই পাম্পের রেট নির্ধারণ করে থাকে। তাই বিশ্ববাজারে এই পতনের সুফল পেতে পারে গ্রাহকরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ১৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন
দীর্ঘ ১৩ বছরের কারাবাস থেকে জেলমুক্ত হতে চলেছেন সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল নেতা সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের আওতায় থাকার শেষ দুটি মামলাতেও জামিন মঞ্জুর করেছে। আর সিবিআই এবং রাজ্য পুলিশের দায়ের করা মোট ৩৮২টি মামলার সব কটা থেকেই তিনি জামিন পাওয়ার যোগ্য। সেই কারণে তাঁর মুক্তির পথে আর কোনও রকম বাধা নেই। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) পানিহাটিতে ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত অভয়ার মা
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বরফে অভয়ার মা নির্বাচনী প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার হয়েছেন। বুধবার দুপুরে পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচার চালানোর সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং মারধরের চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, এমনকি স্লোগান পাল্টা স্লোগানে এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ভারতের পরমাণু খাতের সাফল্যে চিন্তায় পাকিস্তান
তামিলনাড়ুর কলপক্কমে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের সাফল্য প্রতিবেশী দেশ পাকিস্তানের ঘুম উড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে ভারত বছরে প্রায় ৩০০টি পরমাণু বোমা উপযোগী প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম হবে। আর ভারতের ক্রমবর্ধমান পারমাণবিক সাবমেরিন ও দূরপাল্লার মিসাইল শক্তি নিয়ে ইসলামাবাদ আতঙ্কিত হলেও গোটা বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভারতের এই জটিল প্রযুক্তিগত সাফল্যকে যে কুর্নিশ জানাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












