রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (৮ মার্চ)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ মার্চ, রবিবার। রাষ্ট্রপতির সফর নিয়ে বিতর্ক, মমতার প্রতিবাদ, ভারতীয় রেলের উন্নতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ২৭০ কিলোমিটার সুরঙ্গ খুঁড়ে এবার চিন সীমান্তে যাবে ভারতের ট্রেন

ভারতীয় রেল হিমালয়ের মধ্য দিয়ে এবার লেহ পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। বিলাসপুর-মানালি-লেহ রেল প্রোজেক্ট প্রায় ৪৮৯ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হবে এবং এতে ৬২টি টানেল এবং ১১৬টি সেতু থাকবে বলে জানানো হয়েছে। মোট ২৭০ কিলোমিটার পথ টানেরলের মধ্য দিয়েই যাবে। আর এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে উঁচু রেল নেটওয়ার্ক হবে এবং দিল্লি থেকে লেহ যাত্রা সময় ৪০ ঘন্টা থেকে কমে ২০ ঘন্টায় নেমে আসবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) রাষ্ট্রপতির সফর নিয়ে নবান্নের কাছে জবাব চায় স্বরাষ্ট্র মন্ত্রক

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে বিতর্কে জেরে এবার স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বিকেল পাঁচটার মধ্যেই ব্যাখ্যা দিতে বলেছেন। অভিযোগ উঠছে, অনুষ্ঠানের স্থান পরিবর্তন ও ব্যবস্থাপনা নিয়েই সমস্যা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক যেরকম একদিকে বাড়ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জলঘোলা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকা থেকে সতর্ক করল চিন

চিন-ইরান সংঘর্ষ নিয়ে পরোক্ষভাবে আমেরিকা এবং ইজরায়েলকে সতর্ক করল চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইরানের সরকার বদলানোর ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপে বেজিং সমর্থন করবে না। আর তিনি এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং জঙ্গল রাজ চলবে না বলেও মন্তব্য করেছেন। চিন সমস্ত পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত ট্র্যাক চালকের মেয়ের

সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এ বিরাট সাফল্য অর্জন করলেন উত্তরাখণ্ডের ফাইরুজ ফাতিমা। হরিদ্বয়ার জেলার রুরকির বাসিন্দা ফাতেমা একজন ট্রাকচালকের মেয়ে এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ আট বছর প্রস্তুতির পরেই তৃতীয় চেষ্টায় তিনি সারা ভারতে ৭০৮ তম র‍্যাঙ্ক অর্জন করেছেন। বর্তমানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আর সীমিত আর্থিক অবস্থার মধ্যে বাবা-মায়ের অনুপ্রেরণায় তাঁর এই সাফল্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) নির্বাচন প্রস্তুতি খতিও দেখতে বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার

জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সফরে এসে নির্বাচনী প্রস্তুতির খতিয়ান দেখতে একাধিক বৈঠক করবেন বলে খবর। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিনি কলকাতায় পৌঁছে রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আর বৈঠকের আগে তিনি কালীঘাট মন্দিরে পূজা দেবেন এবং পরে বেলুড় মঠ দর্শন করতে পারেন বলেই খবর। এমনকি এই সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) রাষ্ট্রপতি সফর ঘিরে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রী মোদীর

নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি সফরকে ঘিরে এবার তীব্র সমালোচনা করেছেন। শিলিগুড়ি অনুষ্ঠানে আসা দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে রাজ্য সরকারের কোনও রকম প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না বলেই অভিযোগ। আর এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে লজ্জাজনক বলেই মন্তব্য করেছেন মোদী এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন। নারী দিবসের আগে এক মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। যার ফলে রাজ্য-কেন্দ্র রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ইরানের তেল মজুদে আঘাত হানল ইজরায়েল

ইরান এবং ইজরায়েল সংঘাত এবার আরও তীব্র হল। ইরানের মিসাইল হামলার জবাবে তেহরানের তেল মজুদে আঘাত হেনেছে ইজরায়েল এমনটাই খবর। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি ইরানের তেল রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ পরিবহন এবং জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রথমবার ইজরায়েল ইরানের বেসামরিক ঘাঁটিতে সরাসরি লক্ষ্য করেই হামলা চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) গ্যাসের দাম বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ

নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের মহিলারা। কালো শাড়ি পরে থালা-বাসন এবং খুন্তি হাতে এই প্রতিবাদ মিছিল হয়েছে। সুবোধ মল্লিক স্কয়ার এবং ধর্মতলায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যসহ একাধিক নেত্রীরা। প্রতীকী গ্যাস সিলেন্ডার হাতে নিয়েই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্যাসের দাম বৃদ্ধি এবং ভোটার তালিকা নিয়ে এই প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনা যে আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) শ্রীরামপুর স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হুগলির শ্রীরামপুর সফরে গিয়ে রেল উন্নয়নে বিরাট ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় রেলের জন্য চলতি বাজেটে বাংলায় প্রায় ১৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর অন্যান্য প্রকল্পে ৯৩ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। শ্রীরামপুর স্টেশনকে মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে সাজানোর প্রস্তাব সামনে এসেছে। পাশাপাশি হাওড়া লাইনে শ্রীরামপুর এবং রিষরার মাঝে নতুন একটি হল্ট স্টেশন তৈরি করা দাবি উঠেছে, যা হলে রথযাত্রায় দর্শনার্থীরা আরও সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) অমৃত ভারত স্টেশনের আওতায় নয়া রূপ পাচ্ছে সিউড়ি ও হলদিয়া

ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় বাংলার একাধিক স্টেশন আধুনিক রুপ নিচ্ছে। এর মধ্যে সিউড়ি রেলওয়ে স্টেশন এবং হলদিয়া রেলওয়ে স্টেশনের চেহারাও পুরো বদলে গিয়েছে। স্টেশনগুলোতে নতুন প্রবেশদ্বার, আধুনিক অপেক্ষাকক্ষ, পরিষ্কার শৌচালয় সহ উন্নত প্ল্যাটফর্ম, লিফট এবং ফ্রি ওয়াইফাই পরিষেবা যুক্ত করা হয়েছে। আর এই প্রকল্পের লক্ষ্য হল যাত্রীদের জন্য স্টেশনকে আরও পরিষ্কার, আরামদায়ক এবং আধুনিক গড়ে তোলা। পাশাপাশি স্থানীয় পণ্য বিক্রির সুযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button