ফুঁসছে বঙ্গোপসাগর, মঙ্গলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ মাঝে মধ্যে মেঘমুক্ত আকাশ, শীতল আবহাওয়া দেখে ভাবছেন দুর্যোগ কেটে গেছে? সে গুড়ে বালি। হ্যাঁ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি সাময়িক বিরতি নিলেও ফের একবার ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার বহু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে বলে জানাল হাওয়া অফিস। উপযুক্ত বাতাসের প্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার আগমন থাকায়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে কিমি বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

বুধবার থেকে আবার উত্তরবঙ্গের জালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী ২৬ মার্চ অবধি পশ্চিমের জেলাগুলিতে কখনও হালকা তো কখনও শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আসল খেলা শুরু হবে ২৭ মার্চ থেকে। এদিন আবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেড়ে বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা জারি করেছে মৌসম ভবন।

google button