বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন, এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

Published:

Cyclone

সহেলি মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন সকলে। কালঘাম ছুটে যাচ্ছে এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলার মানুষের। এপ্রিল মাসে গরম কাকে বলে তা একদম আগেভাগেই টের মিলছে। তবে এই গরমের মাঝেই এবার তীব্র শিলাবৃষ্টি, কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ের (Cyclone) সম্ভাবনার কথা জানানো হলো আবহাওয়া দফতরের তরফে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। অর্থাৎ কিছুদিনের মধ্যে ধেয়ে আছে ব্যাপক দুর্যোগ। সেইসঙ্গে আবার তাপপ্রবাহের বেশ কয়েকটি স্পেলও এই এপ্রিল মাসেই আসবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

বাংলাদেশের বিভিন্ন আবহাওয়া দফতরের তরফে এপ্রিল মাসে কেমন আবহাওয়া (Weather Update) থাকবে তা নিয়ে মুখে মাছি ঢোকার মতো পূর্বাভাস জারি করেছে। এই একটা মাসেই সকলে নিম্নচাপ, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, কালবৈশাখী দেখতে পাবেন। আজ শনিবার বাংলার বিভিন্ন প্রান্তে যেমন গরম রয়েছে, তেমনই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। এমনকি আগামীকাল অর্থাৎ রবিবার আবার কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে। এখন প্রশ্ন উঠছে, বাংলায় কি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে? এই এপ্রিলেই কি ভাবনার অতীত হতে পারে এমন আবহাওয়া থাকবে?

আরও পড়ুনঃ বাংলায় বিদেশের ফিল, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের অচেনা অফবিট ডেস্টিনেশন

হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যার মধ্যে আবার একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এ ছাড়া দেশে ৫-৭ দিন হালকা অথবা মাঝারি ভাবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। রয়েছে কালবৈশাখীর ভ্রূকুটিও। এছাড়াও দেশে মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহের কয়েকটি স্পেল চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

এবার আসা যাক বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলিতে গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেবজ্রপাত, বৃষ্টি, কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

 

google button