গরম থেকে রেহাই, ঘূর্ণাবর্তর জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ তপ্ত গরমের মাঝেই ফের তৈরি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের সৌজন্যে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পেতে চলেছে কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলা। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Today) তরফে জানানো হয়েছে, উপ হিমালয়ীয় পশ্চিমবঙ্গের উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে। আজ শনিবার থেকে আগামী ২ দিনের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাসও। কিছু কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে বলেও খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ৪ এপ্রিল দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা। রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনাও। এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলিতে গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা।

হাওয়া অফিস আরও জানিয়েছে, ৫ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। প্রধানত পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকের শুষ্ক বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এছাড়াও, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে ৫ এপ্রিল থেকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-ও। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর।

আরও পড়ুন: ২০২৭-র শুরুতেই ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন B28, জানুন এর গতি, ফিচার্স ও বৈশিষ্ট্য

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। সেইসঙ্গে জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে
বজ্রপাত, বৃষ্টি, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। উত্তরবঙ্গের কথা বললে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ও ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে বলে খবর।

google button