বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কতদিন দুর্যোগ? আবহাওয়ার খবর

Published:

South Bengal Weather Rain
Follow

সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায় (South Bengal Weather Rain)। বিশেষ করে ভারী বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সৌজন্যে গভীর নিম্নচাপ। আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর অবস্থিত নিম্নচাপ বলয়টি তীব্র হয়ে একটি সুনির্দিষ্ট নিম্নচাপ বলয়ে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ আরও প্রবল বৃষ্টি হবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আজও ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যে বৃষ্টি এক দফা হয়ে গিয়েছে। সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। আজও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। আবার কিছু কিছু জায়গায় তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে ম ফলে অনেকে বলতে শুরু করেছেন এ যেন নর্থ বেঙ্গলের অনুভূতি দিচ্ছে।

যাইহোক আজও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা নদীয়া এবং বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। অত্যাধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়।

ফের কমতে পারে তাপমাত্রা

সবথেকে বড় বিষয়ে একটানা বজ্র বিদ্যুসহ বৃষ্টিপাতের জেরে বাংলায় ফিরে একবার তাপমাত্রা কমতে পারে। অনেকে আবার এই পারদ পতনকে ছদ্মবেশী শীত বলেও আখ্যা দিয়েছেন। আজও কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা আছে। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমতে পারে; কিন্তু রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে খবর। এও জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ। ক্রমশক্তি হারাবে এই সিস্টেম। উত্তরাখন্ড এবং পশ্চিম আসাম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও।

আরও পড়ুনঃ গ্র্যাচুইটির টাকা নিয়ে বড় ঘোষণা নবান্নর

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে খবর। হাওয়া অফিসের মতে, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।