নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় দমকা হওয়ার সাথে ঝেঁপে বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টিতে জেরে এক ধাক্কায় বেশ খানিকটা পারদ কমে গিয়েছে বাংলার। আজ বুধবারও জেলায় জেলায় রয়েছে বর্ষণের সম্ভাবনা। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ ধরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু জায়গায় ঘন কুয়াশাও থাকতে পারে। আসলে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) সম্পর্কে। অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর।

আরও পড়ুন: ১ বছরে তিনগুণ লাভ! টিস্যু কালচার পদ্ধতিতে কলাচাষ করে বিরাট কৃতিত্ব চাষির

আগামী কয়েকদিন আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজও সামান্য থেকে হালকা বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন সকালে হালকা কিংবা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের মতে, এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বেশি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়। অপরদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।