দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত কাটিয়ে বৃষ্টি! কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আজ শিবরাত্রি। আর আজ রবিবার ছুটির দিন থেকে আরও আবহাওয়ার বদল হবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ঠান্ডা কমবে সেইসঙ্গে গরমও বাড়বে। রাত ও ভোরের দিকে শীত ভালো মতো থাকলেও দিনের বেলা গরম বাড়বে। বসন্ত যেন জানান দিচ্ছে গরমকাল আসন্ন। বিভিন্ন হাওয়া অফিস সূত্রে খবর, বাংলার আবহাওয়ায় এল নিনোর প্রভাব অনুভূত হতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে তাপমাত্রা ৩১ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শীতকাল এখন আপাতত শেষ। ঠান্ডার অনুভূতি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে আজ থেকে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) সম্পর্কে। আজ কলকাতা সহ বাংলার জেলায় জেলায় হাড় কাঁপানো শীত না থাকলেও গায়ে গরম বস্ত্র রাখার মতো শীত আছে বৈকি। আজ মোটের অপর ঠান্ডা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া এবং বীরভূম জেলা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও বাংলায় শীতল হাওয়া ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেইসঙ্গে আবার সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামী সপ্তাহে ১৯ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দিনের বেলা বেশ গরম থাকবে।

আরও পড়ুনঃ দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত কাটিয়ে বৃষ্টি! কেমন থাকবে আজকের আবহাওয়া? 

বর্তমানে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আগামী দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া বিভাগ বলছে যে এল নিনোর প্রভাবের কারণে এ বছর বাংলায় তীব্র তাপদাহ দেখা দেবে। এ বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে এবং অনেক এলাকায় খরা দেখা দিতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সপ্তাহান্তে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় সকালে কিছু সময়ের জন্য হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার প্রকোপ বেশি রয়েছে আজ। জানা গিয়েছে, দার্জিলিংয়ে বর্তমানে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের নিম্নাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now