চৈত্রের শুরুতেই বাংলায় দুর্যোগ! মঙ্গলেও থাকবে রেশ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শেষ সন্ধ্যায় ঝড়ের দাপট দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। রবিবার সন্ধ্যায় কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট যেমন ছিল তেমনি ছিল বজ্র বিদ্যুৎ-এর গর্জন। একাধিক গাছ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলও সাময়িক ভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি আরও কিছু দিন চলবে বলেই মনে করছেন আবহবিদেরা। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে (Weather Tomorrow) সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে অসম ও অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর একাধিক আবহাওয়া সিস্টেমের জেরেই পূর্ব ভারতের আবহাওয়ায় দুর্যোগমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস বাংলায় প্রবেশ করছে অনবরত, তাই এই পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। জানা যাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। এরপর চলতি সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার ফের শহরে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ৬০ লক্ষ নাম এখনও বিচারাধীন! ভোট দিতে পারবেন কি তাঁরা? জানালেন জ্ঞানেশ কুমার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েকদিন পাহাড়ি এলাকায় বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দুর্যোগ কাটলেই বাড়বে তাপমাত্রা।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button