রাত পোহালেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ

Published:

South Bengal Weather Update
Follow

সহেলি মিত্র, কলকাতা: হাতে আর কয়েকটা ঘন্টা, তারপরেই আমূল বদলে যাবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)। শীত এবং গরম অপেক্ষা করে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যেমন গরম বাড়ছে বাংলায়, তেমনই ঘনাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই এলাকায় নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ক্রমেই। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এসবের জেরে আরও বৃষ্টি নামবে বাংলায় বলে খবর।

ঝেঁপে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে

আপাতত দক্ষিণবঙ্গে আরও পারদ চড়বে বলে খবর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর পাঁচদিনে রাতের তাপমাত্রায় আর কোনও পরিবর্তন হবে না। তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করবেন বাংলার মানুষ। যদিও আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ বোর্ডিং স্টেশন পরিবর্তনের নিয়ম বদলাচ্ছে রেল, বিরাট সুবিধা হবে যাত্রীদের

আগামী মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের হলুদ সর্তকতা এবং বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের কথা বললে, টানা দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দু’-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনও সতর্কতা জারি হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now