জোড়া ঘূর্ণাবর্তে শিলাবৃষ্টি, কালবৈশাখী দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Updated:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: আবারও বদলাতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Today)। আসলে একের পর এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে আজ শুক্রবার থেকেই নতুন করে দুর্যোগ শুরু হতে চলেছে সমগ্র বাংলা জুড়ে হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ জেলায় জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় এদিন হতে পারে ঝড় বৃষ্টি। আজ আপনারও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং তৎসম এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থিত ঘূর্ণাবর্তটি একই স্থানে রয়েছে। অপরদিকে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলঙ্গ এলাকার ওপর ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রয়েছে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা। এদিন দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া
ভারী বৃষ্টি (৭–১১ সেমি) দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

South Bengal Weather

 

উত্তরবঙ্গে কথা বললে, এদিন উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি হতে পারে।

google button