আবহাওয়ার ব্যাপক মুড বদল, আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতা: আজ সোমবার থেকেই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা চোখে পড়ার মতো। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আগামী তিনদিন কলকাতা সহ বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী বুধবার অবধি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আইএমডি কলকাতা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে জানিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সোমবার, মঙ্গলবার ও বুধবার উপ-হিমালয় জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার সারা দেশে আবহাওয়ার ধরণে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: Approve হয়েছে আপনার যুবসাথীর আবেদন? দেখে নিন এভাবে

এদিকে উত্তর ভারতে, পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী সাত দিনে উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অপরদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আজ দক্ষিণ তামিলনাড়ু এবং দক্ষিণ কেরালায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now