ফের মুড সুইং শীতের, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঠান্ডার আমেজ, আজকের আবহাওয়া

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ পূর্বাভাস মতো শিবরাত্রির পর থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রা। কলকাতা সহ বহু জেলার পারদ এখন উর্ধ্বমুখী। তবে কি শীত পাকাপাকিভাবে এবারের মতো বাংলা থেকে মুখ ফিরিয়েই নিল? সেটা বলতেও এখন নারাজ আবহাওয়াবিদরা। এতদিন যেখানে পশ্চিমের জেলাগুলিতে রেকর্ড হারে শীত পড়ছিল এখন সেখানেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে এখনই শীত পুরোপুরি গায়েব হয়ে যাবে না। সকাল ও রাতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে প্রায় সমস্ত অংশেই। আজ মঙ্গলবার সকালেও রয়েছে শীতের আমেজ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ফের কমার সম্ভাবনা নেই। এদিকে সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে বাংলায়? আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে সমগ্র বাংলায়? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। ইতিমধ্যে পশ্চিমের বিভিন্ন জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া , বীরভূম ও বর্ধমান এ অনেকটাই বৃদ্ধি পেয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আজও হালকা শীত বজায় থাকতে পারে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজও শীত, গরম মিলিয়ে এক অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বাংলায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আরও জানা যাচ্ছে, আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে অনেকটাই চড়বে পারদ। ৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা।

Image

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে কিছুটা শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়বে না। পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সঞ্চালন তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকতে পারে সমুদ্র। যে কারণে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের বেশ কয়েকটি অংশ এবং সংলগ্ন অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে, বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূল বরাবর এবং তার বাইরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: যোগাযোগে বিপ্লব রেলের! সেবক থেকে প্রথম চালু হল দূরপাল্লার ট্রেন সিকিম মহানন্দা এক্সপ্রেস

উত্তরবঙ্গে আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now