সহেলি মিত্র, কলকাতাঃ ঝড় বৃষ্টির দিন শেষ, এবার শুধুই গরম আর গরম এমনই পূর্বাভাস (Weather Today) আবহাওয়া দফতরের। দরদর করে ঘাম হওয়ার দিন আসতে চলেছে। সবথেকে বড় কথা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর এই পারদ উর্ধ্বমুখী দেখা যাবে দক্ষিণবঙ্গেই। আজ শনিবার থেকে বাংলার জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবার কিছু জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটের ওপর শুষ্ক থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। যদিও নতুন করে আবহাওয়া বদলাবে রবিবার থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও এদিন বেশ ভালো মতোই ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন রবিবার অর্থাৎ ছুটির দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে? এদিন গরমের পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া অফিস আগামী ১৩ থেকে ১৬ এপ্রিল, ২০২৬ পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় অত্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে। এদিন অতিরিক্ত গরম এবং আদ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।












