দক্ষিণবঙ্গে শীতের কাঁপুনি শেষ, নিম্নচাপ উসকাচ্ছে ঝড়-বৃষ্টির আশঙ্কা! আজকের আবহাওয়া

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আকাশ বাতাস জানান দিচ্ছে শীত বিদায়ের পথে। সেইসঙ্গে ফিরে আসছে ভ্যাপসা ও প্যাচপ্যাচে গরম। এদিকে আবার চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দিনে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তবে রাতে এবং ভোরের দিকে শীত এখনও বেশ উপভোগ্য। সেইসঙ্গে যখন তখন বইছে ঠান্ডা এবং দমকা হাওয়া। আজ বৃহস্পতিবারও বাংলাজুড়ে একইরকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সকালে ঠান্ডা এবং বেলা বাড়লেই গরমের নতুন রূপের দেখা মিলবে বলে খবর। এদিকে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। এর জেরে কি বৃষ্টি পাবে বাংলা নাকি গরম বাড়বে? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যায় দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি লক্ষ্য করা যাবে এছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্র দিনের বেলায় গরম অনুভূত হবে। যদিও গ্রামের দিকে ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। সেইসঙ্গে সকালে ও রাতের বেলায় হালকা শীতের আমেজ করা যাবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। পশ্চিমের জেলা যেমন-বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে আজ মোটের ওপর ঠান্ডা থাকবে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে।

আরও পড়ুন: এই কর্মীরা পাবেন না বর্ধিত পেনশন, DA-র সুবিধা

কলকাতার আবহাওয়া সম্পর্কে বললে, কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতে ফের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩০ থেকে ৩২ সেলসিয়াসের কাছাকাছি। ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিচ্ছেন যে আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও ক্রমশ তাপমাত্রা আরও বাড়তে পারে। সকালে মাঝারি কুয়াশা পড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে।

 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now