সহেলি মিত্র, কলকাতাঃ শীত শেষ, এবার গ্রীষ্মকালকে আমন্ত্রণ জানানোর পালা। ইতিমধ্যে গ্রীষ্মকালের নাম শুনে অনেকেরই গায়ে জ্বর চলে আসছে। কারণ গ্রীষ্মকাল মানেই সেই প্যাচপ্যাচে গরম, ঘামাচি, ঘাম ইত্যাদি। সমস্যার শেষ থাকবে না যাকে বলে। রোদে তেতেপুড়ে রোজকার দিন গুজরান করতে হবে। অবশ্য ফেব্রুয়ারি মাসের শেষে বাংলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এখন রাত ও ভোরে শীতের আমেজ রয়েছে। শনিবার (WeatherToday) সকাল থেকেই কিছু জেলায় রয়েছে কুয়াশা। মাঝে মধ্যে আবার আকাশে কালো মেঘের ঘনঘটা। আর কি শীত পড়বে? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আজ পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাকি জেলাগুলির পারদ ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী ২ দিনে রাত্রিকালীন নূন্যতম তাপমাত্রা ধীরে ধীরে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, নিরক্ষীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর আরেকটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে; এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় একই অঞ্চলে নতুন করে নিম্নচাপ গঠনের সম্ভাবনা আছে। মধ্য ট্রপোস্ফিয়ারে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে ট্রাফ আকারে অবস্থান করছে। অপরদিকে দক্ষিণ হরিয়ানা ও সংলগ্ন পাঞ্জাবের উপর ১.৫ কিমি উচ্চতায় এবং উত্তর-পূর্ব আসামের উপর ৩.১ কিমি উচ্চতায় ঘূর্ণাবর্ত বিদ্যমান।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের মতো আজ থেকে আগামী দিনে উত্তরবঙ্গেও জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৭ দিনের রাত্রিকালীন নূন্যতম তপমাত্রাতে উল্ল্যেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুনঃ একসাথে যুবসাথীর ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা! কবে থেকে মিলবে?
বৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।












