সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ! শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে বাংলা থেকে শীতের বিদায় ঘণ্টা বেজে গেল। ভোর এবং রাতের দিকে শীত, কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম ঝরবে সকলের। সেইসঙ্গে পাখা, এসি চালানোর দিন আসতে চলেছে। সবথেকে বড় বিষয়, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই কলকাতায় ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শীতের বিদায় ঘণ্টা কার্যত বেজে গিয়েছে। লেপ-কম্বল গুছিয়ে রাখার সময় এসে গেছে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আজ শনিবার সকাল থেকেই বেশ ঠান্ডা রয়েছে। যদিও বেলা বাড়লে এই শীত শীত ভাব উধাও হয়ে যাবে বলে খবর। এর কারণ নতুন করে দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেইসঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আগামী দুই দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই বলে খবর। আজ মোটের অপর ঠান্ডা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদীয়া জেলা। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন পারদ ১১ থেকে ১৪ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আলিপুর জানিয়েছে, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিমি উচ্চতা অবধি বিস্তৃত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি শুক্রবার সকাল অবধি একই অঞ্চলে অবস্থান করছে। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে একই অঞ্চলে একটি নিম্নচাপের গঠন হতে পারে।

আরও পড়ুনঃ মিলবে ১৫০০ টাকা করে, অনলাইনেই করা যাবে আবেদন? যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট

বিভিন্ন আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীতের অনুভূতি কমছে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। শুক্রবার একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। অপরদিকে সোমবার ফের আরেকটি ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ রবিবার ভারতের হারের কারণ হবেন পাক স্পিনার তারিক? বড় কথা বললেন সৌরভ গাঙ্গুলি

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে ক্রমশ উত্তরবঙ্গের আবহাওয়াও গরম হচ্ছে। যদিও সেখানে কুয়াশা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার প্রকোপ বেশি থাকবে। দার্জিলিংয়ে তাপমাত্রা এখন ৪ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now