ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published:

South Bengal Weather Today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তটি আগামী কিছু ঘণ্টায় নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে বলে খবর। এদিকে এসবের ফলে আজ রবিবার ছুটির দিন থেকে মেঘের প্রবেশ ঘটবে বাংলার আকাশে। আরও বেশ খানিকটা বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বাংলাজুড়ে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির বেগ বেশি থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী কিছু অঞ্চল এবং জেলাগুলিতে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমের বিভিন্ন জেলাগুলিতে আগামী ২৪ কিছু ঘন্টায় বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে। পারদ থাকবে প্রায় ৩১ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে স্বস্তির একটাই দিনের বেলায় অস্বস্তিকর গরম লাগলেও রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে। পশ্চিমের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: টিকিট কাটা আছে? মার্চ অবধি হাওড়া রুটে একাধিক ট্রেন বাতিল, তালিকা দিল রেল

জানা যাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে, আপাতত সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মনোরম আবহাওয়া বিরাজ করবে। জানা গিয়েছে, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা । ২৩ ফেব্রুয়ারি বেলার পর থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতায়। ২৪ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । মরসুমের প্রথম বৃষ্টি হলেও খুব একটা আরাম মিলবে না বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার প্রথমেই আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঠান্ডা থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও একটি শক্তিশালী নিম্নচাপ। তার জেরেই বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now