সহেলি মিত্র, কলকাতাঃ তৈরি থাকুন, কারণ ফের একবার দুর্ভোগের শিকার হতে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের (Howrah railway division) যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য পূর্ব রেল খারাপ খবর শুনিয়েছে। জানলে অবাক হবেন, রেলের কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এক ধাক্কায় ৩০টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway zone)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
৩০টি লোকাল ট্রেন বাতিল করল রেল
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের (Howrah Division) তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি এবং দিয়াড়া স্টেশনের মধ্যে আর্চ ব্রিজ নং ১১ (কিমি.৫/১২-১৪) আরসিসি বক্সের মাধ্যমে রূপান্তরের জন্য দিয়াটা স্টেশন লিমিটে ডাউন এবং কমন ল্যুপ লাইনে ১০ ঘণ্টার জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এই কাজ চলবে ২১ ফেব্রুয়ার রাত ২৩:২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৯:২০ মিনিট নাগাদ। যে কারণে শনিবার এবং রবিবার মিলিয়ে কয়েক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে। চলুন এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
শনিবার বাতিল ট্রেনের তালিকা
৩৭৩৮৪ -গোঘাট-হাওড়া লোকাল
৩৭৩৫৮ – তারকেশ্বর- হাওড়া লোকাল
৩৭৩৮৯ -হাওড়া-গোঘাট লোকাল
৩৭৩৫১ -হাওড়া তারকেশ্বর লোকাল

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীতের কাঁপুনি শেষ, নিম্নচাপ উসকাচ্ছে ঝড়-বৃষ্টির আশঙ্কা! আজকের আবহাওয়া
রবিবার বাতিল ট্রেনের তালিকা
৩৭৩১২- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩১৪- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩১৬- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩১৮- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩২০- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩২২- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩২৪- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৩২৬- তারকেশ্বর-হাওড়া লোকাল
৩৭৪১৪- তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
৩৭৪১৬- তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
৩৭৩৭২- গোঘাট-হাওড়া লোকাল
৩৭৩৭৪- গোঘাট-হাওড়া লোকাল
৩৭৩০২- হরিপাল-হাওড়া লোকাল
৩৭৩১১- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৩১৩- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৩১৫- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৩১৭- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৩১৯- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৩২১- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৩২৩- হাওড়া-তারকেশ্বর লোকাল
৩৭৪১৩- শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
৩৭৪১৫- শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
৩৭৩৭১-হাওড়া-গোঘাট লোকাল
৩৭৩৭৩- হাওড়া-গোঘাট লোকাল
৩৭৩৭৫ -হাওড়া-গোঘাট লোকাল
৩৭৩০১- হাওড়া হরিপাল লোকাল












