কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জারে সন্তান প্রসব মহিলার, GRP-সহযাত্রীদের উদ্যোগে সুস্থ মা-বাচ্চা

Published:

katwa azimganj passenger
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ট্রেনে প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বাংলায়। জানা গিয়েছে, গত বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬-এ চলন্ত ট্রেনের ভেতরে একজন মহিলা যাত্রী একটি শিশুর জন্ম দেন। রেলের তাৎক্ষণিক পদক্ষেপের জেরে এহেন ঘটনা রীতিমতো সকলকে চমকে দিয়েছে। এদিকে রেল পুলিশের এহেন উদ্যোগে খুশি পরিবারও।

চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন মহিলা

জানা গিয়েছে। কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে (Katwa Azimganj Passenger) এই ঘটনাটি ঘটে। সুন্দরী বিবি নামে এক মহিলার হঠাতই প্রসববেদনা ওঠে। এরপর ট্রেনটি কাটোয়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই কাটোয়ায় অবস্থিত সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কর্মীদের সতর্ক করা হয় এবং তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়া হয়। লেডি সাব-ইন্সপেক্টর সুপ্রিয়া মুখার্জি, কনস্টেবল আশরাফুল এবং লেডি সিভিক ভলান্টিয়ার টুম্পা মাঝিকে সাথে নিয়ে ৫ নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই ছুটে যান।

আরও পড়ুনঃ ট্রেনের টিকিট বুকিংয়ে ফের বড় পরিবর্তন আনল রেল, বাধ্যতামূলক হল …

সূত্রের খবর, মা আসমাতারা বিবিকে কাটোয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন মুর্শিদাবাদের সালারের বাসিন্দা অন্তঃসত্ত্বা সুন্দরী বিবি। চলন্ত ট্রেনে হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছে পৌঁছতেই চলন্ত ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দেন ওই তরুণী। এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সুন্দরী বিবি।

আরও পড়ুনঃ লটারি লাগল শিক্ষকদের, বকেয়া সহ ১০% DA দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

জিআরপির প্রশংসায় পঞ্চমুখ পরিবার

এদিকে ট্রেন আসার পর, জিআরপি এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা মা এবং নবজাতককে নিরাপদে সহায়তা করার জন্য এবং প্রসবোত্তর মেডিকেল চেকআপের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মা এবং নবজাতক উভয়ের অবস্থাই স্থিতিশীল। জিআরপির প্রশংসায় পঞ্চমুখ পরিবার।  এই ঘটনাটি কাটোয়া জিআরপির দক্ষতা, সমন্বয় এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now