৯ পরিষেবায় ২০% অতিরিক্ত পদ, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

Published:

Nabanna
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক খুশির খবর WBCS অফিসারদের। রাজ্যে ৯ ধরনের শীর্ষপদে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির জন্য বৃহস্পতিবার, দ্বিতীয়বারের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (Nabanna)। জানা গিয়েছে, রাজ্য প্রশাসনে অভিজ্ঞ আধিকারিকদের উচ্চতর দায়িত্বে নিয়োগ নিশ্চিত করতে এবং বিভিন্ন ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’র মধ্যে সমতা আনতে গত মঙ্গলবার বৈঠকে বড় পদক্ষেপ নিয়েছিল মন্ত্রিসভা। তাই সেগুলি এবার বাস্তবায়নের পথে হাঁটল নবান্ন।

আধিকারিকদের প্রমোশন নিয়ে বড় পদক্ষেপ মমতার

উল্লেখ্য, গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে WBCS আধিকারিকদের দীর্ঘদিনের আক্ষেপ এবং দাবি মেটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষত ব্লক স্তরে কর্মরত আধিকারিকদের পদোন্নতির জন্য ‘ফাস্ট ট্র্যাক’ নীতি গ্রহণ করা হয়েছে। আর সেই কারণেই পরের দিন অর্থাৎ বুধবারই নবান্ন ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’র অংশ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এগজিকিউটিভ অফিসারদের পদোন্নতি সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধনের কথা ঘোষণা করা হয়েছিল বিজ্ঞপ্তি দিয়ে। এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার আরও ৮টি ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’-এর জন্য বিজ্ঞপ্তি জারি করে সরকারি স্বীকৃতি দিল রাজ্য সরকার। যার জেরে খুশির হাওয়া সরকারি আধিকারিকদের মনে।

আরও পড়ুনঃ লটারি লাগল শিক্ষকদের, বকেয়া সহ ১০% DA দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

২০ শতাংশ অতিরিক্ত পদ জারি নবান্নের

রিপোর্ট মোতাবেক, অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন দফতরের অধীনে থাকা নির্দিষ্ট পরিষেবাগুলিতে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে মূলত পে-লেভেল ২১ এবং রোপা, ২০১৯ অনুযায়ী পে-লেভেল ২৪-এর ক্ষেত্রে পদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে এই সুবিধা পাবে, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস তথা আবগারি ডিরেক্টরেট, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন এবং কমার্শিয়াল ট্যাক্স বিভাগ, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস। এখানে পে-লেভেল ২১-এ ৫০টি এবং পে-লেভেল ২৪-এ ২৬টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লি হাই কোর্টে ধাক্কা খেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, খারিজ পিটিশন

নবান্নের বিজ্ঞপ্তিতে কো-অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এবং লিগ্যাল সার্ভিসের ক্ষেত্রেও পদ সংখ্যা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, কো-অপারেটিভ সার্ভিস ও লেবার সার্ভিসে আলাদাভাবে ১৬টি করে, এমপ্লয়মেন্ট সার্ভিসে ১১টি, ফুড অ‌্যান্ড সাপ্ল‌্যায়েজে ১৪টি, অডিট অ‌্যান্ড অ‌্যাকাউন্টস সার্ভিসে ৫০টি, লিগ‌্যাল সার্ভিসে ১৩টি অতিরিক্ত পদ হচ্ছে। এ ছাড়াও, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা ‘ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচার সার্ভিস’-এর ক্ষেত্রে পে-লেভেল ১৯-এ ৩০ শতাংশ অর্থাৎ ৭টি অতিরিক্ত পদ সৃষ্টির কথা বলা হয়েছে। তবে নবান্ন এব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অতিরিক্ত পদ সৃষ্টির ফলে সংশ্লিষ্ট পরিষেবাগুলির সামগ্রিক ‘ক্যাডার স্ট্রেন্থ’ বা মোট কর্মী সংখ্যা অপরিবর্তিত থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now