‘আমরা সুদ দাবি করিনি, তাহলে কেন ১৮%!’ DA পেয়েও নাখুশ রাজ্য সরকারের কর্মীরা

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ ভোটের মুখে ফের একবার ডিএ (Dearness allowance) নিয়ে সোচ্চার হলেন সরকারি কর্মীরা। তোলা হল একগুচ্ছ প্রশ্ন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া DA মেটানোর শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই টাকা পেয়েছেন। ধীরে ধীরে বাকিরাও পাবেন বলে আশ্বাস সরকারের। এরই মধ্যে সরকারি কর্মীদের প্রশ্ন, ৩৯ শতাংশের বদলে কেন ১৮ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে?

ফের DA নিয়ে সোচ্চার সরকারি কর্মীরা

সরকারের তরফে বর্তমানে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া মেটাচ্ছে সরকার। আপাতত এই কয়েক বছরের টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সরকারি কর্মীদের। মোট দুই কিস্তিতে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এক কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে। পরবর্তী কিস্তি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে বলে খবর। বাকি সালের টাকাগুলি কবে মেটানো হবে তা পরবর্তীকালে জানানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। যদিও এখন ডিএ নিয়ে নতুন করে আওয়াজ তুললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। চলুন জেনে নেবেন তিনি কী বলেছেন।

আরও পড়ুনঃ নেই কোনও চালক, ঝড়ের গতিতে পৌঁছে যাবেন গন্তব্যে! কলকাতায় চালু হবে পড ট্যাক্সি?

মলয়বাবু প্রশ্ন তুলেছেন, সরকার যে ১৮% শতাংশ দিচ্ছে, কেন দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। বরং আমরা যদি সুদ দাবি করতাম বা সর্বোচ্চ আদালত যদি সুদ চাপিয়ে দিত তাহলে তো আরও বেশি হত। কিন্তু আমরা তো সেটা দাবি করিনি। আমরা বলেছি ২০১৬ সালে বা ১ এপ্রিল, ২০২৮-এ যে ডিএ-টা AICPI অনুসারে হয়েছিল, যে মহার্ঘ্য ভাতাটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যে ডিএ-টা এ রাজ্যের সরকারি কর্মীরা দিল্লি, চেন্নাইতে কাজ করছে তাঁরা পেয়েছে, সেটাই কিন্তু আমরা দাবি করছি, অতিরিক্ত কিছু দাবি করছি না।’

বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করে সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এর ফলে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ১৮ শতাংশ থেকে বেড়ে ২২ শতাংশ করা হয়েছে। যদিও এখনও অবধি এই বাড়তি মহার্ঘ্য ভাতা কেউ পাননি বলে খবর।

google button