নিরাপত্তার ডানা ছাঁটার নির্দেশ, বাংলায় ফের কড়া অ্যাকশন নির্বাচন কমিশনের

Published:

Updated:

ELection Commission

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় বিধানসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এক কথায় এবার অনেকে ডানা ছেঁটে ফেলল কমিশন বলে মনে করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, অনেকের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশ অনুযায়ী, এখন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কিংবা যারা জামিনে জেলের বাইরে আছেন তাঁদের অবিলম্বে নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

বিরাট নির্দেশ নির্বাচন কমিশনের

সূত্রের খবর, ভোটের প্রাক্কালে ইতিমধ্যে সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশ কর্তাদের এই নির্দেশনামা পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে যেসব নেতাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে, অথবা যাঁরা বর্তমানে জামিনে বা প্যারোলে রয়েছেন, তাঁদের আর কোনও বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। ফলে এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে তুলে নিতে হবে।

আরও পড়ুনঃ ‘মোফাক্কেরুলই উস্কানিদাতা’, কালিয়াচক কাণ্ডে মুখ খুললেন এডিজি উত্তরবঙ্গ

জানা গিয়েছে, গত ২ এপ্রিলের রাতে জেলা প্রশাসন এবং পুলিশ কর্তাদের কাছে এই নির্দেশনামাটি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সবথেকে বড় কথা, ভোটের আগে এখনও অবধি নিরাপত্তার আওতাধীন রয়েছে এরকম কিছু ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। আর এই তালিকা তৈরি করবে পুলিশ ও সব জেলা প্রশাসন।

কবে রিপোর্ট জমা দিতে হবে?

আজ শুক্রবার দুপুরের মধ্যে আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। ভোট যাতে নির্বিঘ্ন এবং সুষ্ঠভাবে পরিচালিত হয় সেজন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাতে কেউ কোনওভাবে ভোট ফায়দা না নিতে পারে সে বিষয় নিশ্চিত করতেই এরকম ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হেনেছে নির্বাচন কমিশন বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোট দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ভোট হবে ২৯ এপ্রিল।

 

google button