মিলবে ৩০০০, বিনামূল্যে প্রশিক্ষণ! জানুন যোগ্যশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট

Published:

Yogyashree Scheme)
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক সময় অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। তবে সেই বাধা দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme)। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মূলত এই উদ্যোগ। তবে এবার এই প্রকল্প নিয়েই বিরাট সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় এবার NEET, JEE এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে এই জেলার তরফ থেকে। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন আর কী কী নথি লাগবে জানুন এই প্রতিবেদনে।

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ যোগ্যশ্রী প্রকল্প

বলে রাখি, বিশেষ করে দুস্থ, মেধাবী পরিবারের পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে তা হয়ে ওঠা হয় না। আর রাজ্যের তরফ থেকে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্যই এবার বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সবথেকে বড় ব্যাপার, এখানে প্রশিক্ষণ দিলে ১০ মাসে মোট ৩০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রাজকুমারী শান্তনাময়ী বালিকা বিদ্যালয়ে এবার এই যোগ্যশ্রী প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। এ নিয়ে সম্প্রতি সভারও আয়োজন করা হয়েছিল, যেখানে রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এবং তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে পাবেন ৩৫ লাখ

কারা পাবে এই প্রকল্পের সুবিধা?

যেমনটা জানানো হয়েছে, এবার জেলার প্রত্যেকটি সেন্টারে ৫০ জন করে ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিতে পারবে। আর এই প্রকল্পের আওতায় আসতে হলে অবশ্যই সংশ্লিষ্ট প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিজ্ঞান বিভাগে পাঠরত হতে হবে। শুধু তাই নয়, ২০২৭ সালের প্রবেশিকা পরীক্ষাগুলিতে বসার লক্ষ্যমাত্রা থাকতে হবে। আর পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে। তাহলেই আবেদন করা যাবে।

কীভাবে আবেদন করবেন?

যোগশ্রী প্রকল্পে অফলাইন এবং অনলাইন, দুভাবে আবেদন করা যায়। তবে আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি কর এখানে নিয়োগ করা হয়। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://wbbcdev.webstep.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিলাপ করতে হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে যারা অফলাইনে আবেদন করবেন, তাদেরকে দুয়ারে সরকার শিবির বা স্থানীয় ব্লক অফিসে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করেই জমা দিতে হয়।

আরও পড়ুন: বাতিল হল মুসলিমদের ৫% সংরক্ষণ, বড় সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

কী কী ডকুমেন্ট দরকার পড়ে?

যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি দরকার হয় সেগুলি হল—

  • আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড।
  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • মাধ্যমিকের মার্কশিট।
  • পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রিসিপ্ট কপি।
  • বাসস্থানের প্রমাণপত্র।
  • প্যান কার্ড এবং আয়ের শংসাপত্র।
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now