বিক্রম ব্যানার্জী, কলকাতা: গরম পড়তে না পড়তেই ট্রেনে যাত্রীদের ভিড় সামাল দিতে বিভিন্ন শাখায় সামার স্পেশাল ট্রেন চালু করছে রেল (Asansol Division Special Train)। আজ অর্থাৎ সোমবার থেকেই হাওড়া-দীঘা এবং হলদিয়া থেকে হাওড়া এবং হাওড়া থেকে হলদিয়া এক জোড়া সামার স্পেশাল ট্রেন চালু করেছে দক্ষিণ পূর্ব রেল। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন দুটি স্পেশাল ট্রেন চালু করা হল বীরাঙ্গনা লক্ষীবাঈ ঝাঁসী ও আসানসোলের মধ্যে। এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল।
বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসী-আসানসোল স্পেশাল ট্রেন
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একেবারে স্পষ্ট জানানো হয়েছে, গ্রীষ্মকালীন মরসুমে প্রবল গরমে ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রেন নম্বর 04185 এবং 04186 দুটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। আপ এবং ডাউনে এই দুই ট্রেন আসানসোল এবং ঝাঁসীর মধ্যে চলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 8 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত চলাচল করবে এই দুই ট্রেন।
এরমধ্যে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসী জংশন থেকে 04185 প্রথম ট্রেনটি আগামী 8 এপ্রিল, 12 এপ্রিল, 15 এপ্রিল, 19 এপ্রিল, 22 এপ্রিল, 26 এপ্রিল, 29 এপ্রিল, 3 মে, 6 মে, 10 মে, 13 মে, 17 মে, 20 মে, 24 মে, 27 মে, 31 মে, 3 জুন, 7 জুন, 10 জুন, 14 জুন, 17 জুন, 21 জুন, 24 জুন এবং 28 জুন চলবে। অন্যদিকে আসানসোল থেকে ঝাঁসীগামী ট্রেনটি 9 এপ্রিল থেকে চালু হয়ে 29 জুন পর্যন্ত 24 দিন চলবে।
বলাই বাহুল্য, বিশেষ ট্রেনটি বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসী স্টেশন থেকে প্রতি বুধবার, বৃহস্পতিবার, রবিবার এবং সোমবার ছাড়বে। প্রথম দিন অর্থাৎ বুধবার এই ট্রেন 9টা বেজে 20 মিনিটে ছেড়ে 6টা বেজে 5 মিনিটে আসানসোল ঢুকবে। একইভাবে বৃহস্পতিবার এই ট্রেন 4 টে বেজে 50 মিনিটে ছেড়ে আসানসোল ঢুকবে 11 টা 51 মিনিটে। রবিবার 6 টা 10 মিনিটে লক্ষ্মীবাই স্টেশন থেকে ছেড়ে 4টে 45 এবং সোমবার 11 টা 53 মিনিটে ছেড়ে 12 টা 17 মিনিটে আসানসোল পৌঁছবে এই ট্রেন। একইভাবে ফেরার পথে আসানসোল থেকে এই ট্রেন প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়বে।
বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসী-আসানসোল-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসী স্পেশাল ট্রেন
वीरांगना लक्ष्मीबाई झांसी-आसनसोल-वीरांगना लक्ष्मीबाई झांसी स्पेशल ट्रेन
Virangana Lakshmibai Jhansi – Asansol -Virangana Lakshmibai Jhansi Special Train pic.twitter.com/dJJ7j6ljsq
— Eastern Railway (@EasternRailway) April 5, 2026
অবশ্যই পড়ুন: ক্ষমতা দেখাবেন শ্রেয়স আইয়ার? আজ পাঞ্জাবের কাছেও গো হারা হারতে পারে KKR
প্রসঙ্গত, পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ স্টেশন থেকে আসানসোল আবার আসানসোল থেকে লক্ষীবাঈ স্টেশন পর্যন্ত যে দুটি নতুন স্পেশাল ট্রেন চালু করা হয়েছে সেই ট্রেনে থাকছে দুটি এসি থ্রি টায়ার কোচ, 6টি স্লিপার কোচ এবং 9টি জেনারেল বা সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ। এছাড়াও এই ট্রেনে দুটি চেয়ার কার এবং দুটি এসএলআরডিও মিলিয়ে মোট 21টি কোচ থাকছে।












