সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলার যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্পে আজ থেকে অনলাইনে আবেদন শুরু হল। গতকাল থেকেই স্বনির্ভর বাংলা ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন চলছিল। তবে আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা খুব সহজেই অনলাইনে মাধ্যমে আবেদন সেরে নিতে পারবে। ফলে আর ক্যাম্পে গিয়ে সময় নষ্ট করতে হবে না এবং অযথা লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু কীভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট লাগবে? জানুন এই প্রতিবেদনে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে বাঁদিকে “Apply Online” বলে একটি অপশন পাবেন। সেটাতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে এবং ক্যাপচা কোড এন্টার করে “Get OTP” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার ফোনে আসা ৬ ডিজিটের ওটিপি ইনপুট করে “Verify PIN” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম খুলবে।
- তারপর অফলাইনে যেভাবে ফর্ম পূরণ করতে হতো ঠিক সেভাবেই পূরণ করতে হবে। প্রথমে নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি বসাতে হবে।
- তারপর নিজের লিঙ্গ এবং জন্ম তারিখ সিলেক্ট করতে হবে এবং বাবা ও মায়ের নাম বসাতে হবে।
- এরপর আপনার বিবাহিত অবস্থা সিলেক্ট করে বাড়ির সম্পূর্ণ ঠিকানা বসাতে হবে। তবে মনে রাখবেন, ঠিকানা যেন আধার কার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
- এবার আপনার মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত তথ্য দিতে হবে। সেখান থেকে বোর্ড, রোল নম্বর, বছর ইত্যাদি ইনপুট করতে হবে।
- তারপর আপনার ব্যাঙ্কের সমস্ত ডিটেইলস ভরতে হবে। যার মধ্যে অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড ইত্যাদি থাকবে।
- এরপর আপনাকে “Save Basic Details” অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে ডকুমেন্ট আপলোডের অপশন আসবে। সেখান থেকে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
যুবসাথী প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল ঠিক সেই ডকুমেন্টগুলোই দরকার হবে। তালিকায় রয়েছে—
- মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- মাধ্যমিক পরীক্ষায় মার্কশিট বা সার্টিফিকেট।
- পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের কপি।
- ভোটার আইডি কার্ডের কপি।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার ফটো।
- যদি তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং
- আবেদনকারী স্বাক্ষর।
তবে মনে রাখবেন, এই প্রত্যেকটি ডকুমেন্ট পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং পিডিএফ এর সাইজ সর্বোচ্চ ২ এমবি হতে হবে। কিন্তু ফটো আর সই জেপিজি বা পিএনজি করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সাইজ হবে ১ এমবি।
আরও পড়ুন: যুবসাথী প্রকল্প কারা পাবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি, ফর্ম ডাউনলোড (PDF), সবকিছু একসাথে
বলে রাখি, রাজ্যের বাজেটে এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়, যেখানে বেকার যুবক-যুবতীদের প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে এবং সর্বোচ্চ ৫ বছর এই ভাতা মিলবে। আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের ভাতা দেওয়া হবে এবং পুরুষ-মহিলা নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে। সরকারের মূল লক্ষ্য একটাই— বেকারদের আর্থিকভাবে স্বাবলম্বি করে তোলা এবং চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করা। তাই আপনি যদি এখনও আবেদন না করে থাকেন, তাহলে এখনই অনলাইনের মাধ্যমে যুবসাথীর আবেদন সেরে নিন।
যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করুন: Yuva Sathi Apply Online











