আবেদন তো করলেন, যুবসাথীর স্ট্যাটাস কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি

Published:

Banglar Yuva Sathi
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে একপ্রকার দাবানলের গতিতে চলছে যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্পের আবেদন প্রক্রিয়া। সরকারের গাইডলাইন অনুযায়ী, গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন। চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প থেকে মাসিক ভাতা পেতে নিকটবর্তী স্বনির্ভর বাংলা ক্যাম্পে এমনকি অনলাইনেও ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন বহু আবেদনকারী। কিন্তু সেই আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে! আবেদনপত্র বাতিল হয়ে গেল নাকি অ্যাপ্রুভ হল, কীভাবে চেক করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকে। আজকের প্রতিবেদনে রইল সেই সমস্যার সমাধান।

কীভাবে চেক করবেন আপনার আবেদনের স্ট্যাটাস?

যুবসাথী প্রকল্পে আবেদনের পর নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হলে প্রথমেই Google বা ক্রোমে গিয়ে ছোট হাতের ইংরেজি অক্ষরে সার্চ করতে হবে apas। এটুকু সার্চ করলেই প্রথম যে বাংলার যুবসাথী লেখা লিঙ্ক আসবে সেটাই ক্লিক করে দিলেই নতুন একটি পেজ ওপেন হবে। সেখান থেকে ডানদিকের বাংলার যুবসাথী বক্সের পাশে থাকা Click To Apply অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজ থেকে Check Status অপশনে ক্লিক করলেই সামনে আসবে আরেকটি পেজ। মনে রাখতে হবে, এই প্রক্রিয়ার সময় সার্ভারের সমস্যার কারণে সমস্যা হতে পারে। তবে চেষ্টা করে যেতে হবে আবেদনকারীদের।

এরপর সামনে আসা পেজটিতে যে মোবাইল নম্বর অফলাইনে ফর্ম ফিলাপ করার সময় ফর্মে দিয়েছিলেন কিংবা অনলাইনে রেজিস্টার করেছিলেন সেই নম্বর বসিয়ে নিচের অঙ্কের সমাধান করে Get OTP বা জেনারেট পিন অপশনে ক্লিক করে মোবাইলে আসা ছয় অঙ্কের OTP পরবর্তী বক্সে বসিয়ে দিয়ে ভেরিফাই পিন অপশন এ ক্লিক করলেই সামনে চলে আসবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস।

স্ট্যাটাসে যদি, Your Application Form Has Been Submitted Successfully. Your Application ID Is……………. এমন থাকে সে ক্ষেত্রে বুঝতে হবে আপনার আবেদন জমা পড়েছে। পরবর্তীতে এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে Your Application Checked, Your Application Rejected অথবা Your Application Approved দেখাতে পারে।

অবশ্যই পড়ুন: ম্যাচ চলাকালীন মৌমাছির হানা, বিশ্বকাপের মাঝেই মৃত্যু ভারতীয় আম্পায়ারের

উল্লেখ্য, একসাথে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথীর ফর্ম ফিলাপ করার কারণে মাঝেমধ্যেই বাংলার যুবসাথীর যে পোর্টাল বা ওয়েবসাইট তাতে বেশ কিছু সমস্যা দেখার দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে আবেদনকারীদের। তবে সরকারি আধিকারিকদের বক্তব্য, এই সমস্যা সাময়িক। আবেদনকারীদের লাগাতার অনলাইন পোর্টালে নজর রাখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now