যুবসাথীর ফর্ম ফিলাপের সময় এই ভুলগুলি করলেই পাবনে না ১৫০০

Published:

Banglar Yuva Sathi Scheme form fill up latest update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্পের আবেদন। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে খোলা হয়েছে স্বনির্ভর বাংলা ক্যাম্প। সেখানে গিয়েই বেকার ভাতা প্রকল্পের আবেদন করছেন রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীরা। মাঝে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলেও বেশ কিছু টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়তে হয়েছে আবেদনকারীদের। অনেকেরই অভিযোগ, অনলাইনে আবেদন করতে গেলে স্বনির্ভর বাংলা পোর্টালটাই খুলছে না। সে কারণে আবেদনপত্র পূরণ করে স্বশরীরে ক্যাম্পে গিয়েই তা জমা করে আসছেন সকলে। তবে আবেদনপত্র পূরণ করার সময় বেশ কিছু ভুল করছেন অনেকে। এতে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন পত্রটি।

যে ভুলগুলি করলে বাতিল হতে পারে আপনার ফর্ম

প্রথম ভুল

যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করার সময় অনেকেই নিজের নাম ও পদবি বসাতে গিয়ে ভুল করছেন। আবেদনপত্রেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম রয়েছে সেই বানান সহ সেই নামটিই বসাতে হবে আবেদন পত্রে। একই সাথে পদবীর বানান অ্যাডমিটে যা থাকবে তাই বসাতে হবে বক্সে। অনেক ক্ষেত্রে বিবাহিত মহিলারা স্বামীর পদবী ব্যবহার করছেন। এমনটা না করে মাধ্যমিকের অ্যাডমিটে যা নাম এবং পদবী রয়েছে সেটাই বসান।

দ্বিতীয় ভুল

আবেদনকারীরা ফর্ম ফিলাপ করার সময় যে ভুলটা সবচেয়ে বেশি করছেন তা হল আবেদনপত্র পূরণের দিন যে বয়স হচ্ছে সেটা বসাচ্ছেন। এমনটা করলে ভুল হবে। আবেদনপত্রে স্পষ্ট লেখা রয়েছে 2026 সালের 1 এপ্রিল অনুযায়ী আবেদনকারীর বয়স যা হবে সেটাই বসাতে হবে ফাঁকা বক্সে।

তৃতীয় ভুল

এমন অনেক আবেদনকারী রয়েছেন যাঁরা যুবসাথীর আবেদনপত্র পূরণ করার সময় পেশার জায়গায় স্টুডেন্ট লিখে দিচ্ছেন। এই কাজ করলে বাতিল হতে পারে আপনার আবেদন পত্র। নিয়ম অনুযায়ী, এটা যেহেতু বেকার ভাতার প্রকল্প ফলে পেশার জায়গায় লিখতে হবে Unemployed।

অবশ্যই পড়ুন: মোদির চোখে বিশেষ স্বদেশী AI চশমা, জানেন এর বিশেষত্ব?

চতুর্থ ভুল

যুবসাথীর আবেদন পত্রে পেশার ঠিক উপরে রয়েছে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার একটি বক্স। সেখানে অনেকেই ভুল করে মাধ্যমিক লিখে দিচ্ছেন। এতে বাতিল হলেও হতে পারে আপনার আবেদনপত্র। ওই ফাঁকা বক্সে আবেদনকারীর শেষ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিকের পর শেষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন সেটা লিখতে হবে। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিক লিখতেই পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now