বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলে মিলবে না যুবসাথীর (Banglar Yuva Sathi) টাকা! অন্তর্বর্তী বাজেট পেশ করেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল আগামী 15 আগস্ট থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা বিতরণের কাজ। তবে সম্প্রতি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগস্ট নয় বরং আসন্ন এপ্রিলের 1 তারিখ থেকেই যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা 1500 টাকা ঢুকতে শুরু করবে রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এবার শোনা যাচ্ছে, এপ্রিলে নয়, আগস্টেই মিলবে যুবসাথীর অর্থ!
একসাথে চার মাসের টাকা পাবেন বেকাররা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, আগামী 1 এপ্রিল থেকে দেওয়া হবে যুবসাথী প্রকল্পের অর্থ। সেই মতোই, রাজ্যজুড়ে জোর কদমে চলছে এই বিশেষ প্রকল্পের আবেদন প্রক্রিয়া। এরই মধ্যেই অনেকেই অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই নিজেদের আবেদনপত্র জমা দিয়ে দিয়েছেন। এমন অনেকেই রয়েছেন যাঁরা এখনও ব্যস্ততার কারণে আবেদন করতে পারেননি। তাঁরাও আগামী 26 ফেব্রুয়ারির মধ্যে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশেও মেলেনি বকেয়া DA, এবার চরম পদক্ষেপ রাজ্য সরকারের কর্মীদের
তবে, আবেদন প্রক্রিয়া চলাকালীন যে প্রশ্নটা বারবার উঠছে তা হল, টাকা দেওয়া শুরু হবে কবে থেকে? এ নিয়ে সরকারের তরফে এপ্রিল মাসের প্রথম দিনকে সামনে রাখা হলেও। হিসেব বলছে, আগামী আগস্টের প্রথম দিন অর্থাৎ পহেলা আগস্ট থেকেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সেক্ষেত্রে এপ্রিল থেকে হিসেব করে আগামী আগস্ট পর্যন্ত মোট 4 মাসের অর্থ অর্থাৎ 6000 টাকা একসাথে দেওয়া হবে যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
অবশ্যই পড়ুন: IPL সম্প্রচারে ব্যান তুলতে পারে বাংলাদেশ, মুস্তাফিজুর ফিরছেন KKR-এ?
আসলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত বাংলার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে আশা করা হচ্ছে, আগামী এপ্রিলেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন। মূলত সে কারণেই এপ্রিলে ভোট পর্ব শেষ করে ফলাফল প্রকাশিত হওয়ার পর তৃণমূল যদি ফের বাংলার সিংহাসনে বসে সেক্ষেত্রে আগস্ট থেকে শুরু হতে পারে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার কাজ। এক কথায়, বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মিলবে না যুবসাথী।












