বদলে গেল অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদনের সময়! নতুন টাইম জানাল নবান্ন

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) চালু করতেই স্বনির্ভর বাংলা ক্যাম্পের সামনে উপচে পড়েছে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের ভিড়। কেউ কেউ আবার অনলাইনেই বাংলার এই বিশেষ প্রকল্পে আবেদন করছেন। যদিও এতদিন সন্ধ্যা 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আবেদন করা যাচ্ছিল। তবে এবার সেই সময় বদলে যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, এবার থেকে আর 7টা 9টা নয় বরং প্রতিদিন 24 ঘন্টা অর্থাৎ যেকোনও সময় আবেদন জানাতে পারবেন আবেদনকারীরা।

পাল্লা দিয়ে বাড়ছে আবেদনকারীর সংখ্যা

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে রাজ্যের শিক্ষিত অথচ বেকারদের কথা ভেবে যুবসাথী প্রকল্প চালু করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরই এ প্রকল্প নিয়ে সকলকে বিস্তারিত তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের নির্দেশে গত 15 ফেব্রুয়ারি থেকে স্বনির্ভর বাংলা ক্যাম্পে শুরু হয়েছিল অফলাইন আবেদন। যা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রত্যেকদিন অফলাইনে সকাল 10 টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যাম্পে চলছে আবেদন প্রক্রিয়া।

এদিকে প্রথম প্রথম অনলাইনে যুবসাথীর ফর্ম ফিলাপ করতে গিয়ে কিছুটা সমস্যা হলেও বর্তমানে কোনও রকম ঝুট ঝামেলা ছাড়াই করা যাচ্ছে বিশেষ প্রকল্পের অনলাইন আবেদন। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা পোর্টাল থেকেই করা যাচ্ছে ফর্ম ফিলাপ। যদিও এতদিন অনলাইনে আবেদনের যে সময়টা ছিল সন্ধ্যা 7টা থেকে পরের সকাল 9টা এবার সেই সময় 24 ঘন্টা, এক কথায় রাত দিন হয়ে যাওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে আবেদনকারীর সংখ্যা।

আরও পড়ুনঃ একসাথে যুবসাথীর ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা! কবে থেকে মিলবে?

বলাই বাহুল্য, শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা 45 লাখ ছাড়িয়ে গিয়েছিল। এবার অফলাইনের পাশাপাশি অনলাইনে আবেদন করার সুযোগ থাকায় আগামী দিনে সেই সংখ্যাটা 50 লাখের গণ্ডি ছাড়িয়ে কোটিতে ঠেকে যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। বলে রাখা ভালো, রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি? আজকের আবহাওয়া

উল্লেখ্য, এতদিন নির্দেশিকা ছিল যাঁরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তাঁরা যুবসাথীতে আবেদন করতে পারবেন না। তবে সদ্য রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সাহায্য পেয়ে আসছেন তাঁরাও এই প্রকল্পের জন্য যোগ্য। যত দ্রুত সম্ভব প্রকল্পটিতে আবেদন করে নেওয়া ভাল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now