ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আপনার আবেদন বাতিল হয়ে গেল? চেক করে নিন এক ক্লিকেই

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে এমন বহু মানুষ রয়েছেন যাঁরা জীবিকা নির্বাহের জন্য ওতপ্রোতভাবে কৃষি কাজের সাথে যুক্ত, তবে নিজস্ব জমি না থাকায় অন্যের জমিতে চাষ করতে হয়। এবার সেই সব কৃষকদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Bhumihin Khetmajur Scheme)। ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। রাজ্য সরকারের নির্দেশ মেনে ইতিমধ্যেই অনেকেই সেই প্রকল্পে আবেদন করে ফেলেছেন। এখন প্রশ্ন, দুয়ারে সরকার ক্যাম্প সহ অন্যান্য সরকারি ক্যাম্পে আবেদনের পর এবার কীভাবে চেক করা যাবে আবেদনপত্র গৃহীত হলো নাকি বাতিল? রইল সেই তথ্য।

এভাবে চেক করে নিন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদনের স্ট্যাটাস

যুবসাথী বা অন্যান্য প্রকল্পের মতো রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পে আবেদনের পর সেই আবেদনপত্র গৃহীত হলো নাকি বাতিল তা আবেদনকারীদের জানাতে একটি নির্দিষ্ট পোর্টাল চালু করেছে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর। সেখান থেকেই চেক করা যাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে Krishakbandhu.wb.gov.in পোর্টাল অথবা অ্যাগ্রিকালচার লেবার পোর্টালে গিয়ে ক্লিক অ্যাপ্লিকেশন অপশনটি বেছে নেওয়া মাত্রই খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে নিজের ভোটার, আধার, অ্যাকনোলেজমেন্ট অথবা সঠিক মোবাইল নম্বরের যেকোনও একটি বসিয়ে সার্চ করলেই সামনে চলে আসবে স্ট্যাটাস। তবে যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় সে ক্ষেত্রে বুঝতে হবে আবেদনটি সিস্টেমে এখনও এন্ট্রি করা হয়নি।

কারা পাবেন এই প্রকল্পের আর্থিক সহায়তা?

প্রথমে বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের ধাঁচে তৈরি এই প্রকল্প থেকে এক বছরে 4000 হাজার টাকা পাওয়া যাবে। মূলত দুই ধাপে অর্থাৎ দুবার 2000 টাকা কিস্তির মাধ্যমে দেওয়া হবে এই অর্থ। এবার আসা যাক আসল প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। একই সাথে যাদের নিজের নামে এক ছটাক জমিও নেই এবং অন্যের জমির উপর নির্ভর করেই পেট চালান তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য।

অবশ্যই পড়ুন: আবহাওয়ার ব্যাপক মুড বদল, আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা

এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্পের আর্থিক সাহায্য পেতে হলে সরকারের নথিতে বর্গাদার হিসেবে নাম থাকতে হবে। অথবা যাঁরা কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পান তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। মনে রাখবেন, জীবন জীবিকা নির্বাহের জন্য অন্যের জমিতে কাজ করে থাকলে তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে। এই প্রক্রিয়া অনলাইন নয় বরং শুধুই অফলাইনে করার সুযোগ রেখেছে সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now